ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, আইন ও অর্থে সভাপতি পার্থ ও মুশফিকুর দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইল জামায়াত দুবার পিছিয়েও হার মানেনি জাপান, নেদারল্যান্ডসের সঙ্গে রোমাঞ্চকর ড্র লেবাননে হামলা চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুঁশিয়ারি ইরানের ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ৬ জনের যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: শুক্রবার আনুষ্ঠানিক শান্তিচুক্তি সইয়ের সম্ভাবনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বরিশাল ডিআইজি কার্যালয়ে জোড়া কালনাগিনী উদ্ধার

বরিশাল বিভাগীয় ডিআইজি কার্যালয়ের একটি কক্ষ থেকে টানা সাড়ে তিন ঘণ্টার অভিযানে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেয় এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা, পরে সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে প্রথমে কক্ষের ছাদের পার্টিশন ও পরে দেয়াল ভেঙে সাপ উদ্ধারের চেষ্টা করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর দেয়ালের ভেতরের ফাঁকা অংশে একটি জোড়া কালনাগিনী সাপ শনাক্ত করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  বিলাসপুরে কলাবাগানে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির আলামত উদ্ধার

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, শুরুতে ধারণা করা হয়েছিল কক্ষে তিনটি সাপ থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু হয়। তবে দীর্ঘ সময় অনুসন্ধানের পর নিশ্চিতভাবে দুটি সাপ উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

তিনি আরও বলেন, প্রথমে ছাদের পার্টিশন ভেঙে তল্লাশি চালানো হলেও সেখানে কিছু পাওয়া যায়নি। পরে দেয়ালের ভেতরের ফাঁকা অংশে খুঁজে সাপ দুটি উদ্ধার করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সাপ দুটি মারাত্মক বিষধর নয়।

আরও পড়ুনঃ  খুলনা-বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

অভিযান শেষে উদ্ধারকৃত সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপ দুটি বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং পরবর্তীতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ী সাপ দুটি পর্যবেক্ষণে রেখে পরে নিরাপদ বনে অবমুক্ত করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন

বরিশাল ডিআইজি কার্যালয়ে জোড়া কালনাগিনী উদ্ধার

আপডেটের সময়: ১২:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

বরিশাল বিভাগীয় ডিআইজি কার্যালয়ের একটি কক্ষ থেকে টানা সাড়ে তিন ঘণ্টার অভিযানে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেয় এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা, পরে সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে প্রথমে কক্ষের ছাদের পার্টিশন ও পরে দেয়াল ভেঙে সাপ উদ্ধারের চেষ্টা করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর দেয়ালের ভেতরের ফাঁকা অংশে একটি জোড়া কালনাগিনী সাপ শনাক্ত করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  কুষ্টিয়া সীমান্তে শূন্যরেখায় ২৯ ঘণ্টা ধরে ১২ জনের অবস্থান

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, শুরুতে ধারণা করা হয়েছিল কক্ষে তিনটি সাপ থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান শুরু হয়। তবে দীর্ঘ সময় অনুসন্ধানের পর নিশ্চিতভাবে দুটি সাপ উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  ‘কালো মানিক’ উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ এবার কারাগারে

তিনি আরও বলেন, প্রথমে ছাদের পার্টিশন ভেঙে তল্লাশি চালানো হলেও সেখানে কিছু পাওয়া যায়নি। পরে দেয়ালের ভেতরের ফাঁকা অংশে খুঁজে সাপ দুটি উদ্ধার করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, সাপ দুটি মারাত্মক বিষধর নয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে পোশাক কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস