ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাঁশের সাঁকো উদ্বোধনে লাল ফিতা কাটলেন বিএনপি নেতা

বরিশালের উজিরপুর পৌরসভায় স্থানীয়দের উদ্যোগে নির্মিত একটি অস্থায়ী বাঁশের সাঁকো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। লাল ফিতা কেটে, ঢোল-বাদ্য বাজিয়ে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সাঁকো উদ্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মানুষের চলাচলের সুবিধার জন্য নিজেদের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়। এতে বাঁশের পাশাপাশি সুপারিগাছও ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর

বৃহস্পতিবার বিকেলে সাঁকোটি উদ্বোধনের সময় স্থানীয়রা ফুল ও বেলুন দিয়ে এলাকা সাজান। অনুষ্ঠানে লাল ফিতা কাটার পাশাপাশি ঢোল-বাদ্যের আয়োজন করা হয়। বয়াতিদের গান পরিবেশনেরও ব্যবস্থা ছিল। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া নারী-পুরুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মত দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনাটিকে ‘উন্নয়নের নামে লোকদেখানো প্রদর্শনী’ বলে মন্তব্য করে প্রশ্ন তুলেছেন, একটি অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব কি না।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

অন্যদিকে অনেকে স্থানীয় বাসিন্দাদের নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে সাঁকো নির্মাণের বিষয়টিকে প্রশংসনীয় বলে মনে করছেন। তাদের মতে, দীর্ঘদিনের চলাচলের সমস্যা সাময়িকভাবে হলেও সমাধানে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ইতিবাচক।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান বলেন, সাঁকোটি উদ্বোধনের কোনো আগাম প্রস্তুতির কথা তার জানা ছিল না। এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তিতে থাকায় স্থানীয়রা নিজেরাই সুপারিগাছ ও বাঁশ দিয়ে সাঁকোটি তৈরি করেন।

আরও পড়ুনঃ  তিন বছরে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা জড়ো হয়ে তাকে সেখানে ডেকে নিয়ে যান। সেখানে উপস্থিত দেড় থেকে দুই শত মানুষ লাল ফিতা ধরে তাকে কাটার অনুরোধ করলে তিনি ফিতা কাটেন। এর মধ্যেই গান-বাজনা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। পুরো আয়োজনটি এলাকাবাসীর উৎসাহেই হয়েছে বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাঁশের সাঁকো উদ্বোধনে লাল ফিতা কাটলেন বিএনপি নেতা

আপডেটের সময়: ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

বরিশালের উজিরপুর পৌরসভায় স্থানীয়দের উদ্যোগে নির্মিত একটি অস্থায়ী বাঁশের সাঁকো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। লাল ফিতা কেটে, ঢোল-বাদ্য বাজিয়ে ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সাঁকো উদ্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মানুষের চলাচলের সুবিধার জন্য নিজেদের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়। এতে বাঁশের পাশাপাশি সুপারিগাছও ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুনঃ  শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি শুরু, মিলবে যেভাবে

বৃহস্পতিবার বিকেলে সাঁকোটি উদ্বোধনের সময় স্থানীয়রা ফুল ও বেলুন দিয়ে এলাকা সাজান। অনুষ্ঠানে লাল ফিতা কাটার পাশাপাশি ঢোল-বাদ্যের আয়োজন করা হয়। বয়াতিদের গান পরিবেশনেরও ব্যবস্থা ছিল। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া নারী-পুরুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মত দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনাটিকে ‘উন্নয়নের নামে লোকদেখানো প্রদর্শনী’ বলে মন্তব্য করে প্রশ্ন তুলেছেন, একটি অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব কি না।

আরও পড়ুনঃ  আগুনের খবরে তিন মন্ত্রীকে ফোন, কাউকেই পাননি ডেপুটি স্পিকার

অন্যদিকে অনেকে স্থানীয় বাসিন্দাদের নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে সাঁকো নির্মাণের বিষয়টিকে প্রশংসনীয় বলে মনে করছেন। তাদের মতে, দীর্ঘদিনের চলাচলের সমস্যা সাময়িকভাবে হলেও সমাধানে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ইতিবাচক।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান বলেন, সাঁকোটি উদ্বোধনের কোনো আগাম প্রস্তুতির কথা তার জানা ছিল না। এলাকার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তিতে থাকায় স্থানীয়রা নিজেরাই সুপারিগাছ ও বাঁশ দিয়ে সাঁকোটি তৈরি করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন