ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা, আসছে নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন দায়িত্বে স্টিভেন রড্রিগেস বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

আরও পড়ুনঃ  গাজায় মসজিদ ও তাঁবুতে ইসরায়েলি হামলায় হতাহত অনেক

এছাড়া উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেও কাজ করবেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় স্টিভেন রড্রিগেস বলেন, “বাংলাদেশের উন্নয়নযাত্রায় ইউএনডিপির পক্ষ থেকে অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করে আগের অর্জনগুলোকে আরও এগিয়ে নিতে এবং মানুষের কল্যাণে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করতে আমি আগ্রহী।”

আরও পড়ুনঃ  ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন ও সরকারি নীতিনির্ধারণে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ইউএনডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন রড্রিগেস জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি দেশটির জনপ্রশাসন ও জাতীয় উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

আপডেটের সময়: ০৫:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

নতুন দায়িত্বে স্টিভেন রড্রিগেস বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

আরও পড়ুনঃ  আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’

এছাড়া উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেও কাজ করবেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় স্টিভেন রড্রিগেস বলেন, “বাংলাদেশের উন্নয়নযাত্রায় ইউএনডিপির পক্ষ থেকে অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করে আগের অর্জনগুলোকে আরও এগিয়ে নিতে এবং মানুষের কল্যাণে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করতে আমি আগ্রহী।”

আরও পড়ুনঃ  আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন ও সরকারি নীতিনির্ধারণে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ইউএনডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

আরও পড়ুনঃ  আদিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর