ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশের বস্ত্রখাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা; সরকারের কাছে গ্যাস, বিদ্যুৎ ও দ্রুত অনুমোদনে সহযোগিতা চাইল প্রতিষ্ঠানটি

বাংলাদেশের টেক্সটাইল ও পাট খাতে বড় আকারের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠী সানকো। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠকে সানকোর প্রতিনিধিদল তাদের বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

মিরসরাইয়ে আধুনিক টেক্সটাইল হাব গড়ার পরিকল্পনা

সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কারণে তারা দেশে উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে তুরস্ক থেকে বিভিন্ন পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের দক্ষ জনশক্তি, অনুকূল বিনিয়োগ পরিবেশ এবং শক্তিশালী রপ্তানি সক্ষমতাকে কাজে লাগিয়ে এখানেই উৎপাদন কারখানা গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত প্রকল্পে উন্নতমানের কাপড় উৎপাদন, ফেব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে, যা দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা আরও বাড়াবে।

১২ থেকে ১৮ মাসের মধ্যে উৎপাদনের লক্ষ্য

প্রতিনিধিদল জানায়, প্রকল্পের সম্ভাব্য স্থান ও স্থানীয় অংশীদার নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও অবকাঠামোগত সহায়তা পেলে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা হবে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

নির্মাণকাজ শুরু হওয়ার ১২ থেকে ১৮ মাসের মধ্যেই কারখানাটি উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গ্যাস, বিদ্যুৎ ও দ্রুত অনুমোদনের আবেদন

বৈঠকে সানকো নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ, বিদ্যুৎ সরবরাহ এবং দ্রুত সরকারি ছাড়পত্র পাওয়ার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করে।

প্রতিষ্ঠানটি জানায়, তারা পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্ব দেবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও কয়লাবিহীন জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

তাদের মতে, এই বিনিয়োগ শুধু নতুন কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের বস্ত্রশিল্পকে সাধারণ পণ্য উৎপাদন থেকে উচ্চমূল্যের টেক্সটাইল উৎপাদনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  চা শিল্পের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাস, গঠিত হচ্ছে সমন্বয় কমিটি

বিনিয়োগে সব ধরনের সহযোগিতার আশ্বাস

বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় গন্তব্য। বর্তমান সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

সংশ্লিষ্টদের মতে, সানকোর ৩০০ মিলিয়ন ডলারের এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের টেক্সটাইল ও পাট খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

বাংলাদেশের বস্ত্রখাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

আপডেটের সময়: ০২:৫৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা; সরকারের কাছে গ্যাস, বিদ্যুৎ ও দ্রুত অনুমোদনে সহযোগিতা চাইল প্রতিষ্ঠানটি

বাংলাদেশের টেক্সটাইল ও পাট খাতে বড় আকারের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠী সানকো। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠকে সানকোর প্রতিনিধিদল তাদের বিনিয়োগ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী

মিরসরাইয়ে আধুনিক টেক্সটাইল হাব গড়ার পরিকল্পনা

সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কারণে তারা দেশে উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে তুরস্ক থেকে বিভিন্ন পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের দক্ষ জনশক্তি, অনুকূল বিনিয়োগ পরিবেশ এবং শক্তিশালী রপ্তানি সক্ষমতাকে কাজে লাগিয়ে এখানেই উৎপাদন কারখানা গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত প্রকল্পে উন্নতমানের কাপড় উৎপাদন, ফেব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে, যা দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা আরও বাড়াবে।

১২ থেকে ১৮ মাসের মধ্যে উৎপাদনের লক্ষ্য

প্রতিনিধিদল জানায়, প্রকল্পের সম্ভাব্য স্থান ও স্থানীয় অংশীদার নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও অবকাঠামোগত সহায়তা পেলে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা হবে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

নির্মাণকাজ শুরু হওয়ার ১২ থেকে ১৮ মাসের মধ্যেই কারখানাটি উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গ্যাস, বিদ্যুৎ ও দ্রুত অনুমোদনের আবেদন

বৈঠকে সানকো নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ, বিদ্যুৎ সরবরাহ এবং দ্রুত সরকারি ছাড়পত্র পাওয়ার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করে।

প্রতিষ্ঠানটি জানায়, তারা পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্ব দেবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও কয়লাবিহীন জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

তাদের মতে, এই বিনিয়োগ শুধু নতুন কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের বস্ত্রশিল্পকে সাধারণ পণ্য উৎপাদন থেকে উচ্চমূল্যের টেক্সটাইল উৎপাদনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে: তথ্যমন্ত্রী