ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?  রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী ইস্ট বেকার ব্রেডের মান পরীক্ষায় সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন: রিজভী বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে: গালিবাফ মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বাকশাল’ নামে গরু জবাই, আম্মারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে একটি গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৭৫০ শিক্ষার্থী এ ভোজে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬৫০ শিক্ষার্থীর জন্য গরুর মাংসের খাবার এবং বাকি ১০০ জনের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা রাখা হয়। এতে অংশ নিতে শিক্ষার্থীদের গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি রাখা হয় ১৫ টাকা।

আরও পড়ুনঃ  বাংলাদেশের দাপটে দিশেহারা অস্ট্রেলিয়া, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

‘জুলাই জিয়াফত’ আয়োজন

ভোজের আগে সালাহউদ্দিন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, গরুটির নাম ‘বাকশাল’ রাখা হয়েছে। তিনি এটিকে ‘জুলাই জিয়াফত’ হিসেবে অভিহিত করে শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে তার আরেকটি ফেসবুক পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকসুর উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে বলে প্রচারণা চালানো হলেও বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন ওঠে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত ফেসবুক পোস্টে কেউ কেউ আয়োজনের সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  পেলে-বেকেনবাওয়ারের ক্লাবে যাচ্ছেন বাংলাদেশের শামিত!

শিক্ষার্থীদের একাংশের সমালোচনা

এক শিক্ষার্থী অভিযোগ করেন, রাকসুর নাম ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে এমন আয়োজন করা হয়েছে। আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, হলের খাবারের মান, ইন্টারনেট ও আবাসিক সমস্যার মতো বিষয়গুলো সমাধানের বদলে এ ধরনের আয়োজন কতটা প্রয়োজনীয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুলও আয়োজনটির সমালোচনা করেছেন।

তিনি বলেন, আগস্টকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন ‘সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ’। তার মতে, শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম রাকসুর ব্যানার বা নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হলে সেটি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আরও পড়ুনঃ  ডারউইনে তৃতীয় দিনেও দাপট বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া

‘রাকসু জড়িত নয়’: আম্মার

তবে আয়োজনটি রাকসুর আনুষ্ঠানিক উদ্যোগ নয় বলে দাবি করেছেন সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, শুরুতে রাকসুর পক্ষ থেকে প্রচারণা চালানো হলেও রাকসুর সব সদস্য এতে একমত ছিলেন না। পরে একজন ব্যক্তি গরুটি উপহার দেন। তাই এ আয়োজনের সঙ্গে রাকসু জড়িত নয়।

গরুটির নাম ‘বাকশাল’ রাখার কারণ জানতে চাইলে আম্মার বলেন, ১৫ আগস্টকে ঘিরে ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তিকে সামনে রেখেই গরুটির এমন নাম দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

‘বাকশাল’ নামে গরু জবাই, আম্মারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোজ

আপডেটের সময়: ০৬:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে একটি গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৭৫০ শিক্ষার্থী এ ভোজে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬৫০ শিক্ষার্থীর জন্য গরুর মাংসের খাবার এবং বাকি ১০০ জনের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা রাখা হয়। এতে অংশ নিতে শিক্ষার্থীদের গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি রাখা হয় ১৫ টাকা।

আরও পড়ুনঃ  ডারউইনে তৃতীয় দিনেও দাপট বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া

‘জুলাই জিয়াফত’ আয়োজন

ভোজের আগে সালাহউদ্দিন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, গরুটির নাম ‘বাকশাল’ রাখা হয়েছে। তিনি এটিকে ‘জুলাই জিয়াফত’ হিসেবে অভিহিত করে শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে তার আরেকটি ফেসবুক পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকসুর উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে বলে প্রচারণা চালানো হলেও বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন ওঠে। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত ফেসবুক পোস্টে কেউ কেউ আয়োজনের সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়ে ফুটবল ছাড়ার ইঙ্গিত মেসির

শিক্ষার্থীদের একাংশের সমালোচনা

এক শিক্ষার্থী অভিযোগ করেন, রাকসুর নাম ব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে এমন আয়োজন করা হয়েছে। আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, হলের খাবারের মান, ইন্টারনেট ও আবাসিক সমস্যার মতো বিষয়গুলো সমাধানের বদলে এ ধরনের আয়োজন কতটা প্রয়োজনীয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুলও আয়োজনটির সমালোচনা করেছেন।

তিনি বলেন, আগস্টকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন ‘সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ’। তার মতে, শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম রাকসুর ব্যানার বা নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা হলে সেটি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

আরও পড়ুনঃ  প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম