ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্সের ভেতর থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) ওই বাড়িতে ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন। পরে শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ২৩ বাংলাদেশিকে

ওই নারীর সঙ্গী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি অনেক দেরিতে সঙ্গীর গর্ভধারণের বিষয়টি জানতে পারেন। এরপর বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান।

হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। ফরেনসিক চিকিৎসকের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষ পাঁচটি নবজাতকের হতে পারে।

আরও পড়ুনঃ  কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

তদন্তকারীরা এখনো ওই নারীর সঙ্গে কথা বলতে পারেননি। জানা গেছে, ওই নারীর আরও দুই সন্তান রয়েছে, যাদের বয়স ৮ ও ৯ বছর। প্রতিবেশীরা জানিয়েছেন, শিশুরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের মা নিয়মিত স্কুল থেকে নিয়ে আসতেন।

আরও পড়ুনঃ  চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

ঘটনার পর দুইতলা বাড়িটির দরজা সিল করে দিয়েছে পুলিশ। বাড়ির আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফ্রান্সে এর আগেও বাড়ি থেকে নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় আদালত এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

 বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

আপডেটের সময়: ০৯:১৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্সের ভেতর থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) ওই বাড়িতে ৩২ বছর বয়সী এক নারী সন্তান জন্ম দেন। পরে শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

ওই নারীর সঙ্গী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, বাড়িতে তিনি সন্দেহজনক কিছু দেখতে পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি অনেক দেরিতে সঙ্গীর গর্ভধারণের বিষয়টি জানতে পারেন। এরপর বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান।

হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। ফরেনসিক চিকিৎসকের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া দেহাবশেষ পাঁচটি নবজাতকের হতে পারে।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

তদন্তকারীরা এখনো ওই নারীর সঙ্গে কথা বলতে পারেননি। জানা গেছে, ওই নারীর আরও দুই সন্তান রয়েছে, যাদের বয়স ৮ ও ৯ বছর। প্রতিবেশীরা জানিয়েছেন, শিশুরা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের মা নিয়মিত স্কুল থেকে নিয়ে আসতেন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান-সংঘাত