ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বাড়ি তালাবদ্ধ করতে পারবেন, মানুষের হৃদয়ে নয়’: মমতা

দলীয় কার্যালয় দখলের চেষ্টার অভিযোগে বিদ্রোহী নেতাদের কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোপলিটন এলাকার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি ফেসবুক লাইভে ভবনটির ভাড়া ও মালিকানা-সংক্রান্ত নথিপত্রও প্রকাশ করেন।

শনিবার (৪ জুলাই) ফেসবুক লাইভে মমতা বলেন, কালীঘাটের পুরোনো দলীয় কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ায় সংস্কারকাজ চলাকালে সাময়িকভাবে মেট্রোপলিটনের ভবনটি ভাড়া নেওয়া হয়।

তিনি জানান, ভবনটির জন্য প্রতি মাসে এক লাখ রুপি ভাড়া চেকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ বিল ও করপোরেশনের সব ধরনের করও নিয়মিত দেওয়া হচ্ছে। এসব তথ্য-প্রমাণ তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে কেন সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে তালা দিয়ে এলেন?’

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের

বিদ্রোহী শিবিরকে উদ্দেশ করে মমতা বলেন, ‘একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন মানুষের হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না।’

দলের শুরুর সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, কালীঘাটের ৩০-বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটিই শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ছিল এবং ভবিষ্যতেও সেটিই থাকবে। তিনি বলেন, ‘নিশ্চিন্তে থাকুন, আমি থাকব।’

আরও পড়ুনঃ  ইয়ামিন হত্যা: ট্রাইব্যুনালে ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, শুরু হচ্ছে বিচারিক প্রক্রিয়া

এর আগে শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী শিবিরের কয়েকজন বিধায়ক, যাদের মধ্যে সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম ও জাভেদ খান ছিলেন, মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে বৈঠক করেন। পরে তারা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে চলে যান।

বিদ্রোহী নেতা আখরুজ্জামান দাবি করেন, ভবনের মালিকের সঙ্গে আলোচনা করেই তারা কার্যালয়টি পরিচালনার উদ্যোগ নিয়েছেন। তবে একই দিন বিকেলে ফেসবুক লাইভে প্রয়োজনীয় নথিপত্র প্রকাশ করে ওই দাবির জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ  বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ

এদিকে দলীয় কার্যালয়কে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তৃণমূলের দীর্ঘদিনের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। একই ঘটনায় কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া নির্বাচন কমিশনের কাছে নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি চেয়ে ঋতব্রত শিবিরের উদ্যোগ এবং তার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

‘বাড়ি তালাবদ্ধ করতে পারবেন, মানুষের হৃদয়ে নয়’: মমতা

আপডেটের সময়: ০৮:৪১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

দলীয় কার্যালয় দখলের চেষ্টার অভিযোগে বিদ্রোহী নেতাদের কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোপলিটন এলাকার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি ফেসবুক লাইভে ভবনটির ভাড়া ও মালিকানা-সংক্রান্ত নথিপত্রও প্রকাশ করেন।

শনিবার (৪ জুলাই) ফেসবুক লাইভে মমতা বলেন, কালীঘাটের পুরোনো দলীয় কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ায় সংস্কারকাজ চলাকালে সাময়িকভাবে মেট্রোপলিটনের ভবনটি ভাড়া নেওয়া হয়।

তিনি জানান, ভবনটির জন্য প্রতি মাসে এক লাখ রুপি ভাড়া চেকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ বিল ও করপোরেশনের সব ধরনের করও নিয়মিত দেওয়া হচ্ছে। এসব তথ্য-প্রমাণ তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে কেন সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে তালা দিয়ে এলেন?’

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা: সতর্কবার্তা জারি করল বাংলাদেশ পুলিশ

বিদ্রোহী শিবিরকে উদ্দেশ করে মমতা বলেন, ‘একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন মানুষের হৃদয়কে কখনো তালা দেওয়া যায় না।’

দলের শুরুর সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, কালীঘাটের ৩০-বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটিই শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ছিল এবং ভবিষ্যতেও সেটিই থাকবে। তিনি বলেন, ‘নিশ্চিন্তে থাকুন, আমি থাকব।’

আরও পড়ুনঃ  গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক