ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদায় নিশ্চিত, তবুও বিশ্বকাপে হৃদয় জয় করল জর্ডান

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের ফলে জর্ডানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার জন্য। তবে মাঠের ফলাফলের চেয়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলার কারণে প্রশংসায় ভাসছে মধ্যপ্রাচ্যের দেশটি।

আলজেরিয়ার বিপক্ষে হারের পর জর্ডানের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা ড্রেসিংরুম সম্পূর্ণ পরিষ্কার করে স্টেডিয়াম ত্যাগ করেন। শুধু তাই নয়, স্টেডিয়ামের কর্মীদের জন্য স্থানীয় মিষ্টি উপহার হিসেবে রেখে যান তারা। পাশাপাশি একটি ধন্যবাদ বার্তায় টুর্নামেন্টজুড়ে সহযোগিতা ও আতিথেয়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

বিশ্বকাপ শেষে ড্রেসিংরুম গুছিয়ে রেখে যাওয়ার সংস্কৃতির জন্য দীর্ঘদিন ধরেই প্রশংসিত জাপান। এবার সেই দৃষ্টান্ত অনুসরণ করে বিশ্ব ফুটবলে ইতিবাচক বার্তা দিল জর্ডানও।

ফিফা সামাজিক যোগাযোগমাধ্যমে জর্ডান দলের এই উদ্যোগের ভিডিও প্রকাশ করার পর ফুটবলপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দলটি। অনেকেই এটিকে বিশ্বকাপের অন্যতম অনুপ্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে অংশ নিয়েছে জর্ডান। অভিষেক আসরে তারা প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার কাছে একই ব্যবধানে পরাজিত হয়। ফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে জর্ডান। নকআউট পর্বে ওঠার সুযোগ না থাকলেও সম্মান রক্ষার লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ জামাল সেলামি।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

তিনি বলেন, আলজেরিয়ার কৌশলগত পরিবর্তন এবং কর্নার থেকে পাওয়া গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। তবে খেলোয়াড়দের লড়াই ও মানসিকতার প্রশংসা করে তিনি জানান, বিশ্বকাপের অভিজ্ঞতা জর্ডানের ফুটবলের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

বিদায় নিশ্চিত, তবুও বিশ্বকাপে হৃদয় জয় করল জর্ডান

আপডেটের সময়: ০৬:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের ফলে জর্ডানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা আর্জেন্টিনার মুখোমুখি হবে শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার জন্য। তবে মাঠের ফলাফলের চেয়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলার কারণে প্রশংসায় ভাসছে মধ্যপ্রাচ্যের দেশটি।

আলজেরিয়ার বিপক্ষে হারের পর জর্ডানের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা ড্রেসিংরুম সম্পূর্ণ পরিষ্কার করে স্টেডিয়াম ত্যাগ করেন। শুধু তাই নয়, স্টেডিয়ামের কর্মীদের জন্য স্থানীয় মিষ্টি উপহার হিসেবে রেখে যান তারা। পাশাপাশি একটি ধন্যবাদ বার্তায় টুর্নামেন্টজুড়ে সহযোগিতা ও আতিথেয়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

বিশ্বকাপ শেষে ড্রেসিংরুম গুছিয়ে রেখে যাওয়ার সংস্কৃতির জন্য দীর্ঘদিন ধরেই প্রশংসিত জাপান। এবার সেই দৃষ্টান্ত অনুসরণ করে বিশ্ব ফুটবলে ইতিবাচক বার্তা দিল জর্ডানও।

ফিফা সামাজিক যোগাযোগমাধ্যমে জর্ডান দলের এই উদ্যোগের ভিডিও প্রকাশ করার পর ফুটবলপ্রেমীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দলটি। অনেকেই এটিকে বিশ্বকাপের অন্যতম অনুপ্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে অংশ নিয়েছে জর্ডান। অভিষেক আসরে তারা প্রথম ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে আলজেরিয়ার কাছে একই ব্যবধানে পরাজিত হয়। ফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে জর্ডান। নকআউট পর্বে ওঠার সুযোগ না থাকলেও সম্মান রক্ষার লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ জামাল সেলামি।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর