ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রথমবার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ভাঙলেন ১৪৯ বছরের রেকর্ড প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক গ্রেপ্তার সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ সিপিবির সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাওয়ার পথে সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচনার মুখে, জবাব দিলেন রাশমিকা সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮ অ্যাওয়ে সিরিজে ব্যাটিং ব্যর্থতা, সমস্যা মানসিকতায়: হৃদয় বাড়ির আঙিনায় পাশাপাশি দাফন বাবা-মেয়ে, হাসপাতালে স্বজন হারানোর খবর জানেন না মা-ছেলে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, আতঙ্কে বাতিল ফ্লাইট

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি বিমানের কার্পেটের নিচ থেকে জীবন্ত সাপ উদ্ধারের ঘটনায় বাতিল করা হয়েছে একটি ফ্লাইট। উড্ডয়নের প্রস্তুতিকালে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট কর্মীরা। পরে বিশেষজ্ঞরা সাপটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপের বাচ্চা হিসেবে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ  গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত করল আপিল বিভাগ

জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার কোম্পানি (জেএসি) মঙ্গলবার জানায়, গত সোমবার বিমানটির কার্পেটের নিচে সাপটির সন্ধান পাওয়া যায়। প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দুপুর ১টার দিকে বিমানের এক মেকানিক দেখতে পান। পরে বিশেষজ্ঞদের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সৌদিতে মৃত্যুদণ্ডের খবর, ১৫ দিন আগেও দুই মাসের মধ্যে মুক্তির আশা জানিয়েছিলেন সুইটি

জেএসি জানায়, বিমানটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় আসে। একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটির কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি দেখতে পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

আরও পড়ুনঃ  খেলাধুলা সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে শক্তিশালী করে: প্রধানমন্ত্রী

এদিকে, সাপটি কীভাবে বিমানের ভেতরে প্রবেশ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেএসি জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানের ইতিহাসে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনাটি ঘিরে বিমানটির নিরাপত্তা ও সাপটির প্রবেশের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: দ্য জাপান ডেইলি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রথমবার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি

বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, আতঙ্কে বাতিল ফ্লাইট

আপডেটের সময়: ০৫:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জাপানের ফুকুওকা বিমানবন্দরে একটি বিমানের কার্পেটের নিচ থেকে জীবন্ত সাপ উদ্ধারের ঘটনায় বাতিল করা হয়েছে একটি ফ্লাইট। উড্ডয়নের প্রস্তুতিকালে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট কর্মীরা। পরে বিশেষজ্ঞরা সাপটিকে বিষহীন জাপানি ডোরাকাটা সাপের বাচ্চা হিসেবে শনাক্ত করেন।

আরও পড়ুনঃ  নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই ব্রাজিলের দাপুটে জয়, জালের দেখা পেলেন ‘মেসিনিও’

জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার কোম্পানি (জেএসি) মঙ্গলবার জানায়, গত সোমবার বিমানটির কার্পেটের নিচে সাপটির সন্ধান পাওয়া যায়। প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি দুপুর ১টার দিকে বিমানের এক মেকানিক দেখতে পান। পরে বিশেষজ্ঞদের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল

জেএসি জানায়, বিমানটি সোমবার শিমানে প্রিফেকচারের ইজুমো বিমানবন্দর থেকে ফুকুওকায় আসে। একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটির কাগোশিমা প্রিফেকচারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের প্রস্তুতির সময় সাপটি দেখতে পাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

আরও পড়ুনঃ  এক অনলাইন পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, জানালেন বাণিজ্যমন্ত্রী