ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪ তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা, নজর নভেম্বরে উদ্বোধনের দুই মাসেই ধস ৬ কোটি টাকার সেতুর সংযোগ সড়কে আইন পেশায় সাফল্যের পাশাপাশি মানবিকতাও জরুরি: আইনমন্ত্রী স্পেনে মানবপাচার চক্রের বিচার, বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হতো ১৩ হাজার ইউরো পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে গ্রামীণ অর্থনীতি: অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সভায় কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বজুড়ে দাপট ‘দ্য ওডিসি’র, বাংলাদেশেও তিন দিনে কোটি টাকার আয়

হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা। ২০১২ সালের দ্য ডার্ক নাইট রাইজেস-এর পর এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশ্বিক ওপেনিং।

বক্স অফিস সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটির আয় ১২৪.৫ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৩৯.৬ মিলিয়ন ডলার

আরও পড়ুনঃ  চীন-পাকিস্তান সীমান্ত কমিশনকে আইনি ভিত্তিহীন বলল ভারত

ভারতেও রেকর্ড গড়েছে

ভারতের বক্স অফিসেও দুর্দান্ত সূচনা করেছে দ্য ওডিসি। মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ৭৩.১৯ কোটি রুপি (গ্রস) আয় করেছে। এর মধ্যে নেট আয় ৬১.৩০ কোটি রুপি, আর শুধু ইংরেজি সংস্করণ থেকেই এসেছে ৪৮.৫ কোটি রুপি। এটি ভারতে নোলানের কোনো সিনেমার সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড।

বাংলাদেশেও কোটির মাইলফলক

বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে সিনেমাটি। চলচ্চিত্রের আয় বিশ্লেষক বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র তিন দিনেই দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে দ্য ওডিসি ১ কোটি ২ লাখ টাকার বেশি গ্রস আয় করেছে।

আরও পড়ুনঃ  ধউরে বাসের ধাক্কায় পোশাক কারখানার জিএম নিহত, চালক এখনও ধরাছোঁয়ার বাইরে

এর মাধ্যমে ২০২৬ সালে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে কোটি টাকা আয় করা দশম সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়েছে ছবিটি। মুক্তির তৃতীয় দিনে শুধু স্টার সিনেপ্লেক্সের ৫১টি শো থেকে আয় হয়েছে ২১ লাখ ৩৪ হাজার টাকা। প্রথম তিন দিনে সিনেমাটির গড় দর্শক উপস্থিতি ছিল ৪১ শতাংশ

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

তারকাবহুল কাস্ট

প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত দ্য ওডিসির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ক্রিস্টোফার নোলান। সিনেমায় রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, আর তার ছেলে টেলেমেকাস চরিত্রে রয়েছেন টম হল্যান্ড

এছাড়া ছবির তারকাবহুল কাস্টে আরও রয়েছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিটা নিয়ং’ও এবং জেনডায়া। মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি বিশ্বজুড়ে বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য পাচ্ছে সিনেমাটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

বিশ্বজুড়ে দাপট ‘দ্য ওডিসি’র, বাংলাদেশেও তিন দিনে কোটি টাকার আয়

আপডেটের সময়: ০৩:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ২৬৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা। ২০১২ সালের দ্য ডার্ক নাইট রাইজেস-এর পর এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশ্বিক ওপেনিং।

বক্স অফিস সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটির আয় ১২৪.৫ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৩৯.৬ মিলিয়ন ডলার

আরও পড়ুনঃ  ধউরে বাসের ধাক্কায় পোশাক কারখানার জিএম নিহত, চালক এখনও ধরাছোঁয়ার বাইরে

ভারতেও রেকর্ড গড়েছে

ভারতের বক্স অফিসেও দুর্দান্ত সূচনা করেছে দ্য ওডিসি। মুক্তির প্রথম তিন দিনেই সিনেমাটি ৭৩.১৯ কোটি রুপি (গ্রস) আয় করেছে। এর মধ্যে নেট আয় ৬১.৩০ কোটি রুপি, আর শুধু ইংরেজি সংস্করণ থেকেই এসেছে ৪৮.৫ কোটি রুপি। এটি ভারতে নোলানের কোনো সিনেমার সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড।

বাংলাদেশেও কোটির মাইলফলক

বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে সিনেমাটি। চলচ্চিত্রের আয় বিশ্লেষক বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র তিন দিনেই দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে দ্য ওডিসি ১ কোটি ২ লাখ টাকার বেশি গ্রস আয় করেছে।

আরও পড়ুনঃ  রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা