ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ, অভিযোগ সোনারিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

ছোটপর্দায় পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভদোরিয়া। তাঁর অভিযোগ, একটি ধারাবাহিকে প্রায় এক বছর কাজ করার পর বেতন বাড়ানোর দাবি জানালে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ একই ধারাবাহিকের পুরুষ সহ-অভিনেতার পারিশ্রমিক বেড়েছিল তিন গুণ।

আরও পড়ুনঃ  কাবার সামনে ছবি দিয়ে বিয়ের ইঙ্গিত নাজনীন নীহার

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান সোনারিকা। তবে কোন ধারাবাহিকের কথা বলছেন, তা প্রকাশ করেননি তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের নামও গোপন রেখেছেন।

অভিনেত্রী জানান, ধারাবাহিকটির টিআরপি ভালো ছিল। এ সাফল্যে চ্যানেলের পক্ষ থেকেও উদ্‌যাপনের আয়োজন করা হয়েছিল। এমন পরিস্থিতিতে কাজের স্বীকৃতি হিসেবে পারিশ্রমিক বাড়ানোর প্রত্যাশা করাটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

আরও পড়ুনঃ  নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

সোনারিকার ভাষ্য, বেতন বাড়ানোর কথা বলার পর তাঁকে প্রশ্ন করা হয়, কীসের ভিত্তিতে তিনি পারিশ্রমিক বৃদ্ধির দাবি করছেন। শেষ পর্যন্ত সেই দাবি জানানোর কারণেই তাঁকে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়।

অভিনেত্রীর অভিযোগ, তাঁকে বাদ দেওয়ার বিষয়টিও সরাসরি জানানো হয়নি। অন্যদিকে, তাঁর পুরুষ সহ-অভিনেতা ধারাবাহিক ছেড়ে দেওয়ার হুমকি দিতেন। পরে তাঁর পারিশ্রমিক তিন গুণ বাড়ানো হলেও সোনারিকার বেতন একবারও বাড়ানো হয়নি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

ছোটপর্দায় নারী ও পুরুষ অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের ব্যবধান নিয়ে সোনারিকার এই বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বেতন বাড়ানোর দাবি করতেই ধারাবাহিক থেকে বাদ, অভিযোগ সোনারিকার

আপডেটের সময়: ০৯:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

ছোটপর্দায় পারিশ্রমিকের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভদোরিয়া। তাঁর অভিযোগ, একটি ধারাবাহিকে প্রায় এক বছর কাজ করার পর বেতন বাড়ানোর দাবি জানালে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ একই ধারাবাহিকের পুরুষ সহ-অভিনেতার পারিশ্রমিক বেড়েছিল তিন গুণ।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’