ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৯ সময় দেখুন

বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। দিন পেরোলেই বসার কথা ছিল বোনের বিয়ের আসর। অতিথিদের আগমনের অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেই আনন্দের আয়োজন মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। বোনের বিয়ের বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফেনীর ছাগলনাইয়ার যুবক ছায়েদুল হক ফনির (৩২)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

নিহত ছায়েদুল হক ফনির ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয়ঘরিয়া পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার ফনিরের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ উপলক্ষে চাচাদের সঙ্গে বাজার করতে বের হন তিনি। কেনাকাটা শেষে বারৈয়ারহাট থেকে টমটমে করে বাড়ি ফিরছিলেন। পথে সমিতি বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে টমটমটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা: একদিনে নিহত ২৬, বাড়ছে বেসামরিক প্রাণহানি

এতে ঘটনাস্থলেই ফনিরের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার চাচা আলম ও টমটমচালক গুরুতর আহত হন।

ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নয়ন জানান, বিয়ের আনন্দের মধ্যেই এমন ঘটনায় পুরো পরিবার শোকাহত হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ড্রেনে বর্জ্যের স্তূপে নাকাল রাজবাড়ীর চাল বাজার, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই

আপডেটের সময়: ০৫:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। দিন পেরোলেই বসার কথা ছিল বোনের বিয়ের আসর। অতিথিদের আগমনের অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু সেই আনন্দের আয়োজন মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। বোনের বিয়ের বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফেনীর ছাগলনাইয়ার যুবক ছায়েদুল হক ফনির (৩২)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  দীপা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

নিহত ছায়েদুল হক ফনির ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয়ঘরিয়া পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার ফনিরের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ উপলক্ষে চাচাদের সঙ্গে বাজার করতে বের হন তিনি। কেনাকাটা শেষে বারৈয়ারহাট থেকে টমটমে করে বাড়ি ফিরছিলেন। পথে সমিতি বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে টমটমটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে

এতে ঘটনাস্থলেই ফনিরের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার চাচা আলম ও টমটমচালক গুরুতর আহত হন।

ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নয়ন জানান, বিয়ের আনন্দের মধ্যেই এমন ঘটনায় পুরো পরিবার শোকাহত হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে মিলবে ৫% পর্যন্ত করছাড়: এনবিআর