ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন নীতিমালা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৪ সময় দেখুন

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক আলোচনা সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ই-রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনরাও এ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, নীতিমালাটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধনের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

সমন্বিত লাইসেন্সিং ব্যবস্থা

ই-রিকশা ব্যবস্থাপনায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে হাসপাতালে শ্বেতা তিওয়ারি, চিন্তায় ভক্তরা

এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি করতে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এ সংশ্লিষ্ট কিছু ধারা ও তফসিল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

আগেও বিধিমালা জারি হয়েছিল

এর আগে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ গত বছরের ১৪ ডিসেম্বর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করে। পরে ১৭ ডিসেম্বর এটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, জরিমানা

আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন।

সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন নীতিমালা

আপডেটের সময়: ০৯:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক আলোচনা সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ই-রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনরাও এ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, নীতিমালাটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধনের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

সমন্বিত লাইসেন্সিং ব্যবস্থা

ই-রিকশা ব্যবস্থাপনায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি করতে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এ সংশ্লিষ্ট কিছু ধারা ও তফসিল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

আগেও বিধিমালা জারি হয়েছিল

এর আগে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ গত বছরের ১৪ ডিসেম্বর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করে। পরে ১৭ ডিসেম্বর এটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার অস্ত্র-মাদক