ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারতে হড়কা বান ও ভূমিধসে নিহত অন্তত ১৯

মৌসুমী বর্ষণের কারণে ভারতে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার ভারতীয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যা ও ভূমিধসে মিয়ানমার সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আটজন নিহত হয়েছেন। অন্যদিকে, ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।

আরও পড়ুনঃ  পদত্যাগের পর সংসদে উষ্ণ অভ্যর্থনা পেলেন ধর্মেন্দ্র প্রধান, বিজেপি এমপিদের স্লোগান

নাগাল্যান্ডের মোন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনইয়ি কোনিয়াক এএফপিকে জানান, নিহত আটজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

তিনি আরও জানান, মৌসুমী এই দুর্যোগে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে রাজৌরি এলাকায় আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় সরকারি ও বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু অঞ্চলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা, ফোনে কথা বললেন কাতার ও আমিরাতের শীর্ষ নেতারা

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সেনাসদস্য ও জরুরি সেবা বিভাগের কর্মীরা জম্মুর রাজৌরি জেলায় পাঁচ শিশুসহ অন্তত ১১ জনকে উদ্ধার করেছেন।

এদিকে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সতর্ক করে জানিয়েছে, আগামী দুই দিনে জম্মু ও কাশ্মিরে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে কাশ্মিরে চলমান বার্ষিক হিন্দু তীর্থযাত্রা অমরনাথ সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

ভারতে হড়কা বান ও ভূমিধসে নিহত অন্তত ১৯

আপডেটের সময়: ০৭:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

মৌসুমী বর্ষণের কারণে ভারতে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার ভারতীয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বন্যা ও ভূমিধসে মিয়ানমার সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আটজন নিহত হয়েছেন। অন্যদিকে, ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।

আরও পড়ুনঃ   বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

নাগাল্যান্ডের মোন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনইয়ি কোনিয়াক এএফপিকে জানান, নিহত আটজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

তিনি আরও জানান, মৌসুমী এই দুর্যোগে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে রাজৌরি এলাকায় আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের

বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় সরকারি ও বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু অঞ্চলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান