ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী যুক্তরাষ্ট্রে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যা আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত প্রক্সি দিয়ে লিখিত-মৌখিক পরীক্ষা, যোগদান করতে এসে ধরা একাদশ শ্রেণিতে যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ ২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার সিদ্ধান্ত সৌদি-তুরস্ক-পাকিস্তানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর প্রথমবারের মতো বৈঠকে বসেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি জোটের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে একমত হয়েছেন তিন দেশের প্রতিনিধিরা।

সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানরা অংশ নেন। বৈঠকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনাসহ সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস

আলোচনায় উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি জোটভুক্ত দেশগুলোর সামরিক সক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদন ও সহযোগিতার বিষয়েও আলোচনা করেন নেতারা।

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, জোটের পরিধি বাড়ানোর বিষয়ে তিন দেশ একমত হয়েছে। সম্ভাব্য নতুন সদস্যদের অন্তর্ভুক্তির জন্য একটি প্রাথমিক কাঠামোও তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৩৬ বছর পেটে ছিল মৃত ভ্রূণ, অস্ত্রোপচারে বেরিয়ে এলো ‘পাথর শিশু’

তিনি বলেন, জোটে যোগ দিতে আগ্রহী দেশগুলোর সঙ্গে নির্ধারিত শর্ত, প্রক্রিয়া ও মানদণ্ড অনুযায়ী আলোচনা করা হবে। এরপর তাদের সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় কোনো সদস্যদেশের ওপর আগ্রাসন হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করার নীতিতে একমত হয় দেশগুলো। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে এই প্রতিরক্ষা কাঠামো তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সংসদের চার স্থায়ী কমিটিতে রদবদল, নতুন সভাপতি যারা

জোটের সম্ভাব্য নতুন সদস্য হিসেবে মিসরকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তুরস্ক আগ্রহী বলে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশও এই জোটে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী

মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার সিদ্ধান্ত সৌদি-তুরস্ক-পাকিস্তানের

আপডেটের সময়: ১০:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর প্রথমবারের মতো বৈঠকে বসেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি জোটের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে একমত হয়েছেন তিন দেশের প্রতিনিধিরা।

সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানরা অংশ নেন। বৈঠকে ইরানকে ঘিরে চলমান উত্তেজনাসহ সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  হালান্ড-চেরকির জোড়া গোলে সিটির বড় জয়

আলোচনায় উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি জোটভুক্ত দেশগুলোর সামরিক সক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদন ও সহযোগিতার বিষয়েও আলোচনা করেন নেতারা।

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, জোটের পরিধি বাড়ানোর বিষয়ে তিন দেশ একমত হয়েছে। সম্ভাব্য নতুন সদস্যদের অন্তর্ভুক্তির জন্য একটি প্রাথমিক কাঠামোও তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাজারে সংকটের আগাম খবর দেবে টিসিবির এআই ব্যবস্থা

তিনি বলেন, জোটে যোগ দিতে আগ্রহী দেশগুলোর সঙ্গে নির্ধারিত শর্ত, প্রক্রিয়া ও মানদণ্ড অনুযায়ী আলোচনা করা হবে। এরপর তাদের সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় কোনো সদস্যদেশের ওপর আগ্রাসন হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করার নীতিতে একমত হয় দেশগুলো। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে এই প্রতিরক্ষা কাঠামো তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো: আইনমন্ত্রী