ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সেন্টমার্টিনের সাগরে এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা রংপুরে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল, রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে ১ হাজার জুলাই যোদ্ধার ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে উল্টো বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর দুপুরে হাতকড়া পরিয়ে সাংবাদিকদের আদালতে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
– এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন
– দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান
– স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির
– এবং সুজনের সহকারী সানিম মিয়া।

আরও পড়ুনঃ  তিন বছরে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

### ঘটনার বিবরণ
স্থানীয় সাংবাদিক ও পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এই চারজন উপজেলার দেওবাড়ি বাজারে এক নারীকে ধর্ষণের অভিযোগে নজরুলের বিরুদ্ধে মীমাংসার খবর কাভার করতে যান। সেখানে স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা হয়—যার মধ্যে ২ লাখ টাকা পায় ভুক্তভোগী নারী এবং ৮০ হাজার টাকা পায় মাতবররা।

এ সময় একজন মাতবর সাংবাদিকদের পাশের বাসায় মাদক সেবনের কথা জানান। সাংবাদিকরা সেখানে চারজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও করেন। বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যান এবং ২০০-৩০০ লোক ডেকে মব সৃষ্টি করে তাদের আটক ও হেনস্তার চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল চালকের, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

### মামলা ও অভিযোগ
শনিবার সকালে বিএনপি নেতা বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মামলায় মাদক সেবনকারীদের নাম উল্লেখ করা হয়নি।

আদালতে নেওয়ার পর আব্দুর রাজ্জাক সুজন বলেন,
“মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে। আমরা রাজি না হওয়ায় মব করে ফাঁসানো হয়েছে। আমাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু মাদকসেবীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।”

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি বাদী হয়েছেন। কিন্তু কেন মাদক সেবনের মামলা করা হয়নি—এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি।

সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, তিনি কেন বাদী হননি—এ প্রশ্নের জবাব তিনি দেননি।

স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।

মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল

মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

আপডেটের সময়: ০৭:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে উল্টো বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর দুপুরে হাতকড়া পরিয়ে সাংবাদিকদের আদালতে নেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
– এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন
– দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান
– স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির
– এবং সুজনের সহকারী সানিম মিয়া।

আরও পড়ুনঃ  বাগমারায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

### ঘটনার বিবরণ
স্থানীয় সাংবাদিক ও পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এই চারজন উপজেলার দেওবাড়ি বাজারে এক নারীকে ধর্ষণের অভিযোগে নজরুলের বিরুদ্ধে মীমাংসার খবর কাভার করতে যান। সেখানে স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা হয়—যার মধ্যে ২ লাখ টাকা পায় ভুক্তভোগী নারী এবং ৮০ হাজার টাকা পায় মাতবররা।

এ সময় একজন মাতবর সাংবাদিকদের পাশের বাসায় মাদক সেবনের কথা জানান। সাংবাদিকরা সেখানে চারজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও করেন। বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যান এবং ২০০-৩০০ লোক ডেকে মব সৃষ্টি করে তাদের আটক ও হেনস্তার চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা