ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, ২৫ দিন পর দেশে ফিরল রেজাউলের লাশ অসুস্থ হয়ে মিডটার্মে অনুপস্থিত, দিতে হবে জরিমানা—ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট এশিয়া-ইউরোপে চামড়াজাত পণ্যের বাজার বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি, হিসাব নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ল ম্যাচ ফি মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাধ্যমিকের ছাত্রীদের দেওয়া হবে ‘পিংক সাইকেল’, জিপিএ-৫ প্রাপ্তদেরও পুরস্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিশেষ উপহার হিসেবে ‘পিংক সাইকেল’ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুনঃ  মহাখালীর সড়ক ফাঁকা করতে পূর্বাচলে যাচ্ছে অলস বাস

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণির ছাত্রীদের পড়াশোনায় আরও আগ্রহী ও উৎসাহিত করতে বিশেষ উপহার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উপহারের অংশ হিসেবে ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

আরও পড়ুনঃ  এক বছরে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন মাইলি সাইরাস

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও পুরস্কার

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্যও পুরস্কারের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সদ্য এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১ লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে পড়াশোনায় আরও উৎসাহিত করতে উপহার দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তাদের ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শিক্ষায় বাজেট বাড়ানোর পরিকল্পনা

শিক্ষাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। চলতি সময়ে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রক্সি দিয়ে লিখিত-মৌখিক পরীক্ষা, যোগদান করতে এসে ধরা

তিনি আরও বলেন, শিক্ষাখাতে এ ধরনের বড় বিনিয়োগ অতীতে কোনো সরকার করেনি। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, ২৫ দিন পর দেশে ফিরল রেজাউলের লাশ

মাধ্যমিকের ছাত্রীদের দেওয়া হবে ‘পিংক সাইকেল’, জিপিএ-৫ প্রাপ্তদেরও পুরস্কার

আপডেটের সময়: ০৭:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিশেষ উপহার হিসেবে ‘পিংক সাইকেল’ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুনঃ  এক বছরে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন মাইলি সাইরাস

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণির ছাত্রীদের পড়াশোনায় আরও আগ্রহী ও উৎসাহিত করতে বিশেষ উপহার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উপহারের অংশ হিসেবে ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

আরও পড়ুনঃ  দুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, বাড়ানো হবে প্রযুক্তিগত সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী