ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ পৌরসভার আঙ্গারিয়া এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সেলিনা আক্তার (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে মৃত্যু নিশ্চিত

নিহত সেলিনা আক্তার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিবেশী রানী রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর সেলিনা আক্তারের বাড়ি থেকে কান্নার শব্দ শুনে তারা সেখানে যান। এ সময় তার স্বামী ও সন্তানদের মরদেহ নিয়ে কান্নাকাটি করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে কাটা ওড়না ঝুলতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত সেলিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার অভিযোগ, সেই ইকরামকে প্রকাশ্যে গুলি

আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তদন্তে বের হবে

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার মাহবুব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৫:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মানিকগঞ্জ পৌরসভার আঙ্গারিয়া এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সেলিনা আক্তার (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তিন শিক্ষার্থীর অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটরে একজন

পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে মৃত্যু নিশ্চিত

নিহত সেলিনা আক্তার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিবেশী রানী রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর সেলিনা আক্তারের বাড়ি থেকে কান্নার শব্দ শুনে তারা সেখানে যান। এ সময় তার স্বামী ও সন্তানদের মরদেহ নিয়ে কান্নাকাটি করতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে কাটা ওড়না ঝুলতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত সেলিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  কলাতলীতে হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট