ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৯৮ গোপালগঞ্জে বডি-ওর্ন ক্যামেরা ও সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার; অস্ত্র-গুলি উদ্ধার পাঁচ গোলের আক্ষেপ নিয়েই বেলজিয়াম জাতীয় দলকে বিদায় জানালেন লুকাকু কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড জয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পাখি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

আরও পড়ুনঃ  রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার; অস্ত্র-গুলি উদ্ধার

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজি কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ অমান্য করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে টিয়াপাখিগুলো দেশে নিয়ে আসেন গ্রেপ্তার ব্যক্তিরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮০টি টিয়াপাখি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাপাহাড় ওমেরা এলপিজি কারখানা এলাকায় অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও পড়ুনঃ  রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক, গ্রেপ্তার করল পুলিশ

তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৪:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পাখি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

আরও পড়ুনঃ  শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজি কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।

আরও পড়ুনঃ   দশানী নদীতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে ধ্বংস ২ ড্রেজার মেশিন