ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৪৭ সময় দেখুন

মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক করার জন্য শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় ঠিক করতে বুধবার (১২ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বলা হয়, শুধু পুরোনো বা বিচ্ছিন্ন তথ্যের ওপর নির্ভর না করে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে যাচাই করতে হবে। এজন্য গ্রাম থেকে জেলা পর্যায় পর্যন্ত প্রশাসন, গবেষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষকে যুক্ত করে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা

আলোচকরা বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা সরাসরি যুদ্ধ করেছেন, তাদের পাশাপাশি পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নিহত সাধারণ মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী ও নারীদের তথ্যও সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে তালিকায় থাকা প্রতিটি ব্যক্তির নামের পেছনে কী দলিল বা তথ্য রয়েছে, সেটিও সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম ও ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্তির অভিযোগ রয়েছে। এসব সমস্যা দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের একটি নির্ভুল তালিকা তৈরি করতে মন্ত্রণালয় কাজ করবে।

তিনি বলেন, সঠিক তালিকা তৈরি করা গেলে ভবিষ্যতে ইতিহাসবিদ ও গবেষকরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য নির্ভরযোগ্য তথ্য পাবেন।

আরও পড়ুনঃ  মিরপুরে ‘আইটি এক্সিকিউটিভ কোর্স’-এর প্রথম ব্যাচ শুরু

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি থাকা উচিত নয়। তালিকা তৈরির সময় সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে যাচাই-বাছাই করতে হবে।

সভায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। তাদের মতামতের ভিত্তিতে একটি নির্ভরযোগ্য জাতীয় তথ্যভান্ডার তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ

আপডেটের সময়: ০৮:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক করার জন্য শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় ঠিক করতে বুধবার (১২ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বলা হয়, শুধু পুরোনো বা বিচ্ছিন্ন তথ্যের ওপর নির্ভর না করে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে যাচাই করতে হবে। এজন্য গ্রাম থেকে জেলা পর্যায় পর্যন্ত প্রশাসন, গবেষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষকে যুক্ত করে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আলোচকরা বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা সরাসরি যুদ্ধ করেছেন, তাদের পাশাপাশি পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নিহত সাধারণ মানুষ, শিক্ষক, বুদ্ধিজীবী ও নারীদের তথ্যও সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে তালিকায় থাকা প্রতিটি ব্যক্তির নামের পেছনে কী দলিল বা তথ্য রয়েছে, সেটিও সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম ও ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্তির অভিযোগ রয়েছে। এসব সমস্যা দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের একটি নির্ভুল তালিকা তৈরি করতে মন্ত্রণালয় কাজ করবে।

তিনি বলেন, সঠিক তালিকা তৈরি করা গেলে ভবিষ্যতে ইতিহাসবিদ ও গবেষকরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য নির্ভরযোগ্য তথ্য পাবেন।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির