ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুন্সিগঞ্জে ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩৭ সময় দেখুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে মো. শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারের পথে ৬৫০ বস্তা সিমেন্ট, আটক ৫

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই টুকরো, গ্রেপ্তার প্রেমিকসহ ৩

স্থানীয়দের দাবি, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই যুবককে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতার মারধরে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

শ্রীনগর থানার পুলিশ জানিয়েছে, নিহত শাহাদাতের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

—/এনএ

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিসিকের প্রতিষ্ঠার লক্ষ্য এখনো পূরণ হয়নি: রিজভী

মুন্সিগঞ্জে ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেটের সময়: ১২:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মুন্সিগঞ্জের শ্রীনগরে মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে মো. শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  মিয়ানমারে পাচারের পথে ৬৫০ বস্তা সিমেন্ট, আটক ৫

স্থানীয়দের দাবি, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই যুবককে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতার মারধরে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা