ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি  ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসির প্রশংসায় স্কালোনি, ‘যত দিন খেলবে তত দিনই থাকবে সেরাদের কাতারে’

৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেন সময়কে হার মানিয়ে খেলেই চলেছেন। বয়স বাড়লেও মাঠে তার প্রভাব বা পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন ফুটবল খেলবেন, তত দিনই বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন।

বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেসির ভূয়সী প্রশংসা করেন স্কালোনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে মেসির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ে তিনি একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন। ২-০ গোলে পিছিয়ে থাকা দলকে জয়ে ফেরাতে তার নেতৃত্ব ছিল অনন্য।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

বিশ্বকাপ শুরুর আগে পেশির চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মাঠে নেমে সেই সব সংশয় উড়িয়ে দিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। ম্যাচের পর ম্যাচ নিজের সেরাটা উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

মেসির ফিটনেস নিয়ে স্কালোনি বলেন, প্রতিটি ম্যাচেই তিনি একই মাত্রার পরিশ্রম করেন। দীর্ঘদিনের কঠোর অনুশীলন ও নিজের শরীরের প্রতি যত্নই তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করছে। তিনি আরও বলেন, যখন মেসি অনুভব করেন যে তিনি দলের জন্য পার্থক্য গড়ে দিতে পারছেন, তখন তিনি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

বয়সের কারণে মেসির পারফরম্যান্স কমে যাবে—এমন ধারণার সঙ্গেও একমত নন আর্জেন্টিনা কোচ। তার মতে, যারা মেসিকে কাছ থেকে দেখেনি, তারাই এমনটা ভাবতে পারে। স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন মাঠে নামার সিদ্ধান্ত নেবেন, তত দিনই সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখবেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মেসির জন্যও বিশেষ। কারণ, এই অ্যারোহেড স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমানে বিশ্বকাপে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন তিনি।

স্কালোনি জানান, প্রতিদিনের অনুশীলনে মেসির নিবেদন এখনো তাকে মুগ্ধ করে। তার ভাষায়, আজকের মেসিকে যারা দেখছেন, তারা হয়তো কল্পনাও করতে পারবেন না বার্সেলোনায় পেপ গার্দিওলার অধীনে তরুণ বয়সে তিনি কতটা বিস্ময়কর ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

মেসির প্রশংসায় স্কালোনি, ‘যত দিন খেলবে তত দিনই থাকবে সেরাদের কাতারে’

আপডেটের সময়: ০৬:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেন সময়কে হার মানিয়ে খেলেই চলেছেন। বয়স বাড়লেও মাঠে তার প্রভাব বা পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন ফুটবল খেলবেন, তত দিনই বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন।

বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেসির ভূয়সী প্রশংসা করেন স্কালোনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে মেসির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ে তিনি একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন। ২-০ গোলে পিছিয়ে থাকা দলকে জয়ে ফেরাতে তার নেতৃত্ব ছিল অনন্য।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

বিশ্বকাপ শুরুর আগে পেশির চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মাঠে নেমে সেই সব সংশয় উড়িয়ে দিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। ম্যাচের পর ম্যাচ নিজের সেরাটা উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

মেসির ফিটনেস নিয়ে স্কালোনি বলেন, প্রতিটি ম্যাচেই তিনি একই মাত্রার পরিশ্রম করেন। দীর্ঘদিনের কঠোর অনুশীলন ও নিজের শরীরের প্রতি যত্নই তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করছে। তিনি আরও বলেন, যখন মেসি অনুভব করেন যে তিনি দলের জন্য পার্থক্য গড়ে দিতে পারছেন, তখন তিনি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

বয়সের কারণে মেসির পারফরম্যান্স কমে যাবে—এমন ধারণার সঙ্গেও একমত নন আর্জেন্টিনা কোচ। তার মতে, যারা মেসিকে কাছ থেকে দেখেনি, তারাই এমনটা ভাবতে পারে। স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন মাঠে নামার সিদ্ধান্ত নেবেন, তত দিনই সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখবেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মেসির জন্যও বিশেষ। কারণ, এই অ্যারোহেড স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ  নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২