ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬ আগস্ট চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, চার বছরে সুবিধার আওতায় ১ কোটি ৬০ লাখ পরিবার ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, চার বছরে সুবিধা পাবেন ১ কোটি ৬০ লাখ পরিবার জনগণের দাবি জানাতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সিদ্ধান্ত সৌদি সরকারের বর্ষায় রান্নাঘরের এই ভুলগুলো বাড়াতে পারে পেটের অসুখের ঝুঁকি শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের অনেকে দেশের বাইরে শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি, শিগগির আসছে তফসিল ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ নেতার জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসির প্রশংসায় স্কালোনি, ‘যত দিন খেলবে তত দিনই থাকবে সেরাদের কাতারে’

৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেন সময়কে হার মানিয়ে খেলেই চলেছেন। বয়স বাড়লেও মাঠে তার প্রভাব বা পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন ফুটবল খেলবেন, তত দিনই বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন।

বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেসির ভূয়সী প্রশংসা করেন স্কালোনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে মেসির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ে তিনি একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন। ২-০ গোলে পিছিয়ে থাকা দলকে জয়ে ফেরাতে তার নেতৃত্ব ছিল অনন্য।

আরও পড়ুনঃ  ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’

বিশ্বকাপ শুরুর আগে পেশির চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মাঠে নেমে সেই সব সংশয় উড়িয়ে দিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। ম্যাচের পর ম্যাচ নিজের সেরাটা উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

মেসির ফিটনেস নিয়ে স্কালোনি বলেন, প্রতিটি ম্যাচেই তিনি একই মাত্রার পরিশ্রম করেন। দীর্ঘদিনের কঠোর অনুশীলন ও নিজের শরীরের প্রতি যত্নই তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করছে। তিনি আরও বলেন, যখন মেসি অনুভব করেন যে তিনি দলের জন্য পার্থক্য গড়ে দিতে পারছেন, তখন তিনি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

বয়সের কারণে মেসির পারফরম্যান্স কমে যাবে—এমন ধারণার সঙ্গেও একমত নন আর্জেন্টিনা কোচ। তার মতে, যারা মেসিকে কাছ থেকে দেখেনি, তারাই এমনটা ভাবতে পারে। স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন মাঠে নামার সিদ্ধান্ত নেবেন, তত দিনই সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখবেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মেসির জন্যও বিশেষ। কারণ, এই অ্যারোহেড স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত

বর্তমানে বিশ্বকাপে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন তিনি।

স্কালোনি জানান, প্রতিদিনের অনুশীলনে মেসির নিবেদন এখনো তাকে মুগ্ধ করে। তার ভাষায়, আজকের মেসিকে যারা দেখছেন, তারা হয়তো কল্পনাও করতে পারবেন না বার্সেলোনায় পেপ গার্দিওলার অধীনে তরুণ বয়সে তিনি কতটা বিস্ময়কর ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১৬ আগস্ট চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, চার বছরে সুবিধার আওতায় ১ কোটি ৬০ লাখ পরিবার

মেসির প্রশংসায় স্কালোনি, ‘যত দিন খেলবে তত দিনই থাকবে সেরাদের কাতারে’

আপডেটের সময়: ০৬:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

৩৯ বছর বয়সেও লিওনেল মেসি যেন সময়কে হার মানিয়ে খেলেই চলেছেন। বয়স বাড়লেও মাঠে তার প্রভাব বা পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন ফুটবল খেলবেন, তত দিনই বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রাখবেন।

বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেসির ভূয়সী প্রশংসা করেন স্কালোনি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে মেসির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ে তিনি একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন। ২-০ গোলে পিছিয়ে থাকা দলকে জয়ে ফেরাতে তার নেতৃত্ব ছিল অনন্য।

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

বিশ্বকাপ শুরুর আগে পেশির চোট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মাঠে নেমে সেই সব সংশয় উড়িয়ে দিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। ম্যাচের পর ম্যাচ নিজের সেরাটা উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

মেসির ফিটনেস নিয়ে স্কালোনি বলেন, প্রতিটি ম্যাচেই তিনি একই মাত্রার পরিশ্রম করেন। দীর্ঘদিনের কঠোর অনুশীলন ও নিজের শরীরের প্রতি যত্নই তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করছে। তিনি আরও বলেন, যখন মেসি অনুভব করেন যে তিনি দলের জন্য পার্থক্য গড়ে দিতে পারছেন, তখন তিনি আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ  ‘দেশটাকে লুটেই যাচ্ছে লুটেরা গোষ্ঠী’—কড়া বার্তায় আসিফ আকবর

বয়সের কারণে মেসির পারফরম্যান্স কমে যাবে—এমন ধারণার সঙ্গেও একমত নন আর্জেন্টিনা কোচ। তার মতে, যারা মেসিকে কাছ থেকে দেখেনি, তারাই এমনটা ভাবতে পারে। স্কালোনির বিশ্বাস, মেসি যত দিন মাঠে নামার সিদ্ধান্ত নেবেন, তত দিনই সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখবেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মেসির জন্যও বিশেষ। কারণ, এই অ্যারোহেড স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ  ‘রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা’— ফেসবুকে তাসনিম জারা