ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠাই মহানবীর শিক্ষা: রাষ্ট্রপতি কলম্বো টেস্ট থেকে রিয়াল-সোসিয়েদাদ, টিভিতে আজকের খেলার সূচি জন্মসনদেই শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট, বিডিআরআইএসের সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর ২০২৭ সালে: ত্রাণমন্ত্রী রংপুরে ৪ খুন: আদালতে সীমান্তের জবানবন্দি, মিলেছে আসামিদের বক্তব্যের সঙ্গে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারে তৎপরতা আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা কর্মসূচি সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘যথেষ্ট হয়েছে’—ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফা কিংবদন্তিদের ক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৫ সময় দেখুন

বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই চাপের মুখে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে ওই পরিকল্পনা থেকে সরে এলেও সমালোচনা থামেনি। এবার কয়েকজন সাবেক তারকা ফুটবলার এক যৌথ বিবৃতিতে ফিফার বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।

তাদের দাবি, বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল ধীরে ধীরে তার মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে ফিফার নেতৃত্ব ও ফুটবল পরিচালনার পদ্ধতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  হুমায়ুন কবিরের শপথ নিয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা

যৌথ বিবৃতিটি প্রকাশকারীদের মধ্যে রয়েছেন ফিফার ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এই সাবেক তারকা ফিফায় ‘নতুন যুগ’ শুরুর আহ্বান জানিয়েছেন।

একই ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফিফার সাবেক বর্ষসেরা নারী ফুটবলার ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিতও।

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিভিন্ন পরিকল্পনা নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের উদ্যোগও ছিল। এসব পরিকল্পনার ক্ষেত্রে ফিফার কিছু ‘লেজেন্ডস’ আগে সমর্থন জানালেও এবার তাদের মধ্য থেকেই সরাসরি ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছে দ্য টাইমস।

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা ছাড়ের চুক্তি, কোন পাসপোর্টে মিলবে সুবিধা?

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলভক্তের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে, তারাও একই ধরনের উদ্বেগ অনুভব করছেন। তাদের মতে, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল তার ঐতিহ্য ও মূল আদর্শ থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো তাদের আর নীরব থাকার সুযোগ দেয়নি। তাদের ভাষায়, ‘যথেষ্ট হয়েছে।’ একই সঙ্গে ফিফার ভেতরে এমন অনেক ভালো মানুষ রয়েছেন, যারা সংস্থাটির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  গরু চুরির অভিযোগে ঝিনাইদহে গণপিটুনিতে নিহত ১, আহত ১

নতুন যুগের সূচনার জন্য ফিফার কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেও মত দিয়েছেন সাবেক এই ফুটবলাররা। তাদের মতে, ফুটবল কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড় ও ভক্তদের বাস্তব এবং সরাসরি মতামতের সুযোগ থাকা প্রয়োজন।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সাবেক তারকা ফুটবলারদের এমন প্রকাশ্য অবস্থান ফিফার ভেতরের চলমান বিতর্ককে আরও জোরালো করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠাই মহানবীর শিক্ষা: রাষ্ট্রপতি

‘যথেষ্ট হয়েছে’—ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফা কিংবদন্তিদের ক্ষোভ

আপডেটের সময়: ১২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই চাপের মুখে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে ওই পরিকল্পনা থেকে সরে এলেও সমালোচনা থামেনি। এবার কয়েকজন সাবেক তারকা ফুটবলার এক যৌথ বিবৃতিতে ফিফার বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।

তাদের দাবি, বর্তমান নেতৃত্বের অধীনে ফুটবল ধীরে ধীরে তার মূল আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে ফিফার নেতৃত্ব ও ফুটবল পরিচালনার পদ্ধতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন

যৌথ বিবৃতিটি প্রকাশকারীদের মধ্যে রয়েছেন ফিফার ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এই সাবেক তারকা ফিফায় ‘নতুন যুগ’ শুরুর আহ্বান জানিয়েছেন।

একই ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফিফার সাবেক বর্ষসেরা নারী ফুটবলার ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিতও।

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিভিন্ন পরিকল্পনা নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যে বিশ্বকাপ দুই বছর পরপর আয়োজনের উদ্যোগও ছিল। এসব পরিকল্পনার ক্ষেত্রে ফিফার কিছু ‘লেজেন্ডস’ আগে সমর্থন জানালেও এবার তাদের মধ্য থেকেই সরাসরি ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছে দ্য টাইমস।

আরও পড়ুনঃ  কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে মিফতাহ উদ্দিন ও বদি