ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যমুনা সেতু পার হয়েছে ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি যানবাহন

ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এই যানবাহন পারাপার হয়। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুনঃ  পিওকের মানুষ জম্মু-কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চাইত: ওমর আবদুল্লাহ

সাধারণ সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক গড়ে ১৬ থেকে ১৭ হাজার যানবাহন পারাপার হয়। সেই তুলনায় এবারের ঈদযাত্রায় যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, টাইগারদের অভিনন্দন জামায়াত আমিরের

পরিসংখ্যানে দেখা যায়, এই সময়ে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন এবং ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পার হয়েছে। এতে উত্তরবঙ্গগামী যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ টাকার বেশি এবং ঢাকাগামী অংশ থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকার টোল আদায় হয়।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেল নিয়ে সরকারের বড় উদ্যোগ, গঠন করা হলো উচ্চপর্যায়ের কমিটি

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে মোট ১৮টি লেন চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য পৃথক লেনও রাখা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যমুনা সেতু পার হয়েছে ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি যানবাহন

আপডেটের সময়: ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এই যানবাহন পারাপার হয়। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক