ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজশাহী সিটি প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী। সড়ক বাতির বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে করা এ সফর প্রস্তাব সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগের পাঠানো একটি সার-সংক্ষেপে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন।

আরও পড়ুনঃ  শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া ভারতের পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের আধুনিক বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া

প্রস্তাবের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কারিগরি জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রকৌশলীর অংশগ্রহণই অধিক কার্যকর হবে। প্রশাসক প্রকৌশলী নন, তাই তার এ সফরে অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করে না। তবে প্রয়োজন হলে প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সফরে যেতে পারেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ৬ মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিগত ও উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে বুয়েটসহ অন্যান্য কারিগরি প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও সরকারপ্রধান অনুমোদন দেননি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

রাজশাহী সিটি প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ

আপডেটের সময়: ১০:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী। সড়ক বাতির বিদ্যুৎ–সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে করা এ সফর প্রস্তাব সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগের পাঠানো একটি সার-সংক্ষেপে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন।

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা