ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?  রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী ইস্ট বেকার ব্রেডের মান পরীক্ষায় সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন: রিজভী বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে: গালিবাফ মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট দুই পরিবারের সদস্যরা, স্বস্তি সোহেলের গ্রামের মানুষের

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় আসামি সোহেল রানা (৩৩) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার এবং সন্তোষ প্রকাশ করেছে স্বপ্নার পরিবারও।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ের খবর পৌঁছানোর পর সোহেলের গ্রামের মানুষ বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা ও স্বস্তির কথা জানান।

আরও পড়ুনঃ  প্রায় এক দশকের প্রেমের পর বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

রায় ঘোষণার পর সোহেলের বাড়িতে গিয়ে স্বাভাবিক পরিবেশ দেখা যায়। পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রায় ঘোষণার বিষয়টি তারা আগে জানতেন না। স্থানীয় লোকজন এসে বিষয়টি জানানোর পর তারা খবরটি জানতে পারেন।

সোহেলের বোন জলি বেগম বলেন, “আমরা আগেই ধারণা করেছিলাম আমার ভাইয়ের ফাঁসির রায় হতে পারে। আদালতের রায় আমরা মেনে নিয়েছি। আর্থিক সামর্থ্য থাকলে আপিল করতাম।”

আরও পড়ুনঃ  জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

সোহেলের বাবা জাকির হোসেন ও মা সাজেদা বেগম বলেন, “আমরা অত্যন্ত দরিদ্র। আপিল করার মতো অর্থ আমাদের নেই। সরকারিভাবে আইনগত সহায়তা পেলে আপিলের বিষয়ে ভাববো।”

অন্যদিকে স্বপ্না আক্তারের বাবা জিয়াদুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আগেই মেয়েকে ত্যাজ্য করেছিলাম। আদালতের রায়ে আমি সন্তুষ্ট। বিচার দ্রুত কার্যকর হোক। পরিবারের পক্ষ থেকে কোনো আপিল করা হবে না।”

স্থানীয় বাসিন্দা আবু বক্কর ও আবু সাইদ বলেন, “স্বপ্না পরিবারের অমতে সোহেলকে বিয়ে করেছিলেন। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। আমরা চাই, এ ঘটনার সঙ্গে জড়িত সবাই উপযুক্ত শাস্তি পাক।”

আরও পড়ুনঃ  দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই মিলল ১৫ লিটার বিদেশি মদ

উল্লেখ্য, পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। রোববার সকাল ১১টায় রায় ঘোষণা শুরু হয়ে বেলা ১১টা ৩৫ মিনিটে তা শেষ হয়। রায়ের মাধ্যমে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট দুই পরিবারের সদস্যরা, স্বস্তি সোহেলের গ্রামের মানুষের

আপডেটের সময়: ০৬:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলায় আসামি সোহেল রানা (৩৩) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার এবং সন্তোষ প্রকাশ করেছে স্বপ্নার পরিবারও।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ের খবর পৌঁছানোর পর সোহেলের গ্রামের মানুষ বিচারপ্রক্রিয়ার প্রতি আস্থা ও স্বস্তির কথা জানান।

আরও পড়ুনঃ  স্বাভাবিক হচ্ছে এলএনজি সরবরাহ, বাড়ছে গ্যাসের চাপ