ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর, লিটনের ব্যাটিং ও হাসানের বোলিংয়ে উন্নতি বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’—মিথ্যা গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট সরানোর হুঁশিয়ারি ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একমাস পর আবার দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, ফিরেছে পর্যটকদের ভিড় অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালক রাজন মিয়াকে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে কুষ্টিয়ায় ১৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বসুন্ধরা শুভসংঘ

নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেয়। পরে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চালকের ওপর হামলা চালায় তারা। এ সময় রাজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলার অভিযোগ, গুলিতে যুবকের মৃত্যু

এদিকে, তারাবো পৌর এলাকার সুলতানা কামাল সেতুতে পুলিশের চেকপোস্ট চলাকালে একটি অটোরিকশা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই যুবককে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন ফয়সাল মিয়া ও জামাল মিয়া। ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। জামাল নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  ছয় দিন পর চালু ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ড্রেজিং না হলে ফের বন্ধের শঙ্কা

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, নিহত রাজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ২

আপডেটের সময়: ০৩:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালক রাজন মিয়াকে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলার অভিযোগ, গুলিতে যুবকের মৃত্যু

নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া নেয়। পরে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চালকের ওপর হামলা চালায় তারা। এ সময় রাজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  খুলনায় দেশের প্রথম বর্জ্য রিসাইক্লিং প্লান্ট ডিসেম্বরে চালু

এদিকে, তারাবো পৌর এলাকার সুলতানা কামাল সেতুতে পুলিশের চেকপোস্ট চলাকালে একটি অটোরিকশা দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই যুবককে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন ফয়সাল মিয়া ও জামাল মিয়া। ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। জামাল নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস