ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রেলের জমি দুই কাঠা ৩ লাখ টাকায় বিক্রির অভিযোগ, কুষ্টিয়ায় দখল নিয়ে প্রশ্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

কুষ্টিয়ার জগতী এলাকায় ফুট গোডাউনের পাশে রেলওয়ের জমি দখল করে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দুই কাঠা জমি তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। শফিকুল নামের এক ব্যক্তি জমিটি কিনেছেন বলে জানা গেছে। তবে জমিটি ব্যক্তিমালিকানাধীন নয়, রেলওয়ের সম্পত্তি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কৃষিজমি হিসেবে এটি অন্য এক ব্যক্তির নামে লিজ দেওয়া রয়েছে।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অভিযোগ উঠেছে, জানে আলম নামের এক ব্যক্তি রেলওয়ের ওই জমি দখল করে প্রতি দুই কাঠা তিন লাখ টাকায় বিক্রি করছেন। তবে কীসের ভিত্তিতে তিনি জমি বিক্রি করছেন এবং জমিগুলোর বৈধ লিজ বা অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জমি কেনার বিষয়ে শফিকুল জানান, শহীদ পাটোয়ারীর কাছ থেকে তাঁর জামাই জমিটি কিনেছেন। পরে তাঁর জামাইয়ের কাছ থেকে রশিদ এবং রশিদের কাছ থেকে তিনি জমিটি কেনেন। তাঁর দাবি, কেনার পর রেলওয়ের কাছ থেকে ডিসিআর (ডিমান্ড কলিং রসিদ) কেটে খাজনা দিলে জমিটি তাঁর নামে হয়ে যাবে।

আরও পড়ুনঃ  দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

এ বিষয়ে রেলওয়ের পোড়াদহের কানুনগো মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। শফিকুলের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর নামে কৃষিজমি হিসেবে লিজ নেওয়া রয়েছে। এ-সংক্রান্ত কাগজপত্র দেখাতে তাঁকে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ

মনিরুল ইসলাম আরও বলেন, কাগজপত্র দেখাতে না পারলে এবং জমিটি কৃষিজমি হিসেবে লিজ নেওয়া থাকলে সেখানে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৈধ কাগজপত্র না থাকলে তাঁকে সেখান থেকে উচ্ছেদ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

রেলের জমি দুই কাঠা ৩ লাখ টাকায় বিক্রির অভিযোগ, কুষ্টিয়ায় দখল নিয়ে প্রশ্ন

আপডেটের সময়: ০১:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ার জগতী এলাকায় ফুট গোডাউনের পাশে রেলওয়ের জমি দখল করে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দুই কাঠা জমি তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। শফিকুল নামের এক ব্যক্তি জমিটি কিনেছেন বলে জানা গেছে। তবে জমিটি ব্যক্তিমালিকানাধীন নয়, রেলওয়ের সম্পত্তি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কৃষিজমি হিসেবে এটি অন্য এক ব্যক্তির নামে লিজ দেওয়া রয়েছে।

আরও পড়ুনঃ  আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

অভিযোগ উঠেছে, জানে আলম নামের এক ব্যক্তি রেলওয়ের ওই জমি দখল করে প্রতি দুই কাঠা তিন লাখ টাকায় বিক্রি করছেন। তবে কীসের ভিত্তিতে তিনি জমি বিক্রি করছেন এবং জমিগুলোর বৈধ লিজ বা অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জমি কেনার বিষয়ে শফিকুল জানান, শহীদ পাটোয়ারীর কাছ থেকে তাঁর জামাই জমিটি কিনেছেন। পরে তাঁর জামাইয়ের কাছ থেকে রশিদ এবং রশিদের কাছ থেকে তিনি জমিটি কেনেন। তাঁর দাবি, কেনার পর রেলওয়ের কাছ থেকে ডিসিআর (ডিমান্ড কলিং রসিদ) কেটে খাজনা দিলে জমিটি তাঁর নামে হয়ে যাবে।

আরও পড়ুনঃ  গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার