ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোগীর বদলে সরকারি অ্যাম্বুলেন্সে ৬ ছাগল, চালকের চাবি জব্দ

রোগী পরিবহনের জন্য ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সে ছয়টি ছাগল বহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় খুলনা ও মোংলা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে খুলনার জিরো পয়েন্ট থেকে অ্যাম্বুলেন্সে ছাগলগুলো তোলেন চালক মো. শরীফুল। পরে সেগুলো মোংলায় নিয়ে যাওয়া হয়। ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, মাঠে কলাগাছ: জমিদাতার দাবি পুত্রবধূকে চাকরি না দেওয়ার অভিযোগ

অভিযোগ রয়েছে, শরীফুল টাকার বিনিময়ে নিয়মিত অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করতেন। তবে চালক শরীফুল দাবি করেছেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এবারই প্রথম এবং এ জন্য তিনি কোনো টাকা নেননি।

ছাগল ব্যবসায়ী কসাই রশিদ বলেন, তিনি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসেন। সেখানে কোনো যানবাহন না পেয়ে একটি অ্যাম্বুলেন্স থামিয়ে ছয়টি ছাগল তাতে তুলে মোংলায় নিয়ে আসেন। এ জন্য চালককে কোনো টাকা দেননি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু

এ ঘটনায় শুক্রবার অ্যাম্বুলেন্সটির চাবি চালক শরীফুলের কাছ থেকে নিয়ে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমী বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

স্থানীয়রা বলছেন, রোগী পরিবহনের জন্য নির্ধারিত সরকারি অ্যাম্বুলেন্সে পশু পরিবহনের ঘটনা গুরুতর অনিয়ম। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

রোগীর বদলে সরকারি অ্যাম্বুলেন্সে ৬ ছাগল, চালকের চাবি জব্দ

আপডেটের সময়: ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

রোগী পরিবহনের জন্য ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সে ছয়টি ছাগল বহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় খুলনা ও মোংলা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে খুলনার জিরো পয়েন্ট থেকে অ্যাম্বুলেন্সে ছাগলগুলো তোলেন চালক মো. শরীফুল। পরে সেগুলো মোংলায় নিয়ে যাওয়া হয়। ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, মাঠে কলাগাছ: জমিদাতার দাবি পুত্রবধূকে চাকরি না দেওয়ার অভিযোগ

অভিযোগ রয়েছে, শরীফুল টাকার বিনিময়ে নিয়মিত অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করতেন। তবে চালক শরীফুল দাবি করেছেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এবারই প্রথম এবং এ জন্য তিনি কোনো টাকা নেননি।

ছাগল ব্যবসায়ী কসাই রশিদ বলেন, তিনি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসেন। সেখানে কোনো যানবাহন না পেয়ে একটি অ্যাম্বুলেন্স থামিয়ে ছয়টি ছাগল তাতে তুলে মোংলায় নিয়ে আসেন। এ জন্য চালককে কোনো টাকা দেননি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

এ ঘটনায় শুক্রবার অ্যাম্বুলেন্সটির চাবি চালক শরীফুলের কাছ থেকে নিয়ে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমী বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজারের বেশি মানুষ