ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২ ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান ৯-১০ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে রামেক পরিচালকের সঙ্গে বৈঠক করতে গিয়ে পুলিশ হেফাজতে ছাত্রলীগের সাবেক দুই নেতা সিরাজগঞ্জে রেললাইনে আগুনের ঘটনায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

র‍্যাব–পুলিশ–সেনা পরিচয়ে ডাকাতি, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন মো. আলামিন ও মো. রায়হান। তাদের মধ্যে আলামিনকে চক্রটির মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে, আর রায়হান সহযোগী ও চালকের দায়িত্ব পালন করতেন।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস থামিয়ে কখনো র‍্যাব, কখনো পুলিশ কিংবা সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশির নামে ডাকাতি চালিয়ে আসছিল।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ

র‍্যাব জানায়, অভিযানের সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, ভুয়া স্টিকার, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করত, যাতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হয়। সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর ডেমরা এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রায়হানকেও আটক করা হয়।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডকাপ, ভুয়া নম্বর প্লেট, র‍্যাবের জ্যাকেট, পুলিশ স্টিকার, সেনাবাহিনীর মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মাইক্রোবাস ও যোগাযোগের জন্য ব্যবহৃত ডিভাইসও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

র‍্যাবের তথ্য অনুযায়ী, আলামিন আগে ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও জেলার একাধিক মামলা রয়েছে। এর আগেও ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়েন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির

র‍্যাব–পুলিশ–সেনা পরিচয়ে ডাকাতি, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন মো. আলামিন ও মো. রায়হান। তাদের মধ্যে আলামিনকে চক্রটির মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে, আর রায়হান সহযোগী ও চালকের দায়িত্ব পালন করতেন।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস থামিয়ে কখনো র‍্যাব, কখনো পুলিশ কিংবা সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশির নামে ডাকাতি চালিয়ে আসছিল।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

র‍্যাব জানায়, অভিযানের সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, ভুয়া স্টিকার, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করত, যাতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হয়। সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর ডেমরা এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রায়হানকেও আটক করা হয়।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডকাপ, ভুয়া নম্বর প্লেট, র‍্যাবের জ্যাকেট, পুলিশ স্টিকার, সেনাবাহিনীর মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মাইক্রোবাস ও যোগাযোগের জন্য ব্যবহৃত ডিভাইসও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  বিয়ের খবর ঘিরে রহস্য তৈরির কারণ জানালেন আসাদ নূর