ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ দিনের জন্য বন্ধ থাকছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকার অভিযোগ ওসির বিরুদ্ধে, ফাঁস ফোনালাপ ব্যালন ডি’অরে মেসির ভোটে চার আর্জেন্টাইন, সবচেয়ে বেশি পছন্দের তালিকায় ইনিয়েস্তা গোপালগঞ্জে সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ, বিএনপির আরও ৬ নেতার পদত্যাগের ঘোষণা মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার বিবাহিত ও জননী হিসেবে মুকুট জিতলেন জেনিফার নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ ফাঁস হওয়া নথিতে ইউক্রেন যুদ্ধে ১,২০০-এর বেশি রুশ সেনার আত্মহত্যার তথ্য রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের আনন্দই ছিল আলাদা: কোয়েল মল্লিক

ছোটপর্দার ধারাবাহিক ‘ডিয়ার নাইন্টিজ’-এর মাধ্যমে ফিকশনে অভিষেক হচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। এতে ‘অপরাজিতা’ নামে এক লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। নব্বইয়ের দশকের শৈশব, হাতে লেখা চিঠি, ল্যান্ডফোন আর ছাদে আচার চুরির স্মৃতিতে ফিরে গেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের আনন্দ যে আলাদা ছিল, সে কথাও জানিয়েছেন তিনি।

কোয়েলের জীবনের মজার অভিজ্ঞতার মধ্যে রয়েছে এক শিক্ষককে ঘিরে ঘটনা। গার্লস স্কুলে পড়ার সময় এক শিক্ষক পড়ানোর ফাঁকে তাঁর সঙ্গে বিশেষ কথা বলার ইঙ্গিত দিয়েছিলেন। প্রথমে কোয়েল ভেবেছিলেন, হয়তো চাকরি পাওয়ার কোনো খবর জানাবেন শিক্ষক। কিন্তু ক্লাস শেষে তিনি পান প্রেমের প্রস্তাব। এতে লজ্জায় লাল হয়ে যান কোয়েল। এরপর ওই শিক্ষক আর ক্লাসে আসেননি।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর

ভবানীপুরের একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা কোয়েলের কাছে দুর্গাপূজার পাঁচ দিন মানেই আত্মীয়স্বজনের মিলনমেলা। এ সময় বাবা রঞ্জিত মল্লিকের ভাসান নাচ এবং ছেলে কবীরের সঙ্গে তাঁর খুনসুটি উৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।

আরও পড়ুনঃ  কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

স্বামী নিসপাল সিং রানের সঙ্গে কোয়েলের সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের বন্ধুত্ব। অভিনয়জগতে নতুন থাকার সময় থেকেই তাঁরা একে অপরের বেড়ে ওঠার সাক্ষী। কোয়েলের মতে, প্রথম দেখাতেই প্রেমে তিনি বিশ্বাসী নন। বরং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়েই সম্পর্কের গভীরতা তৈরি হয়। তাঁরা দুজন আলাদা ব্যক্তিত্বের মানুষ হলেও মূল্যবোধ ও দায়িত্ববোধের জায়গায় তাঁদের মিল রয়েছে।

কোয়েলের বাবা অভিনেতা এবং নিসপালের বাবা প্রযোজক হওয়ায় দুজনই দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি। কোয়েলের ভাষায়, তাঁরা খুব বেশি রোমান্টিক না হলেও একে অপরের খোঁজখবর নেওয়া, যত্ন করা এবং কাউকে আঘাত না করার মতো ছোট ছোট বিষয়েই ভালোবাসার প্রকাশ ঘটে। এই মূল্যবোধই তাঁরা সন্তান কবীর ও কাব্যকে শেখান।

আরও পড়ুনঃ  ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

নতুন দায়িত্ব হিসেবে রাজ্যসভার সংসদ সদস্য হওয়ার বিষয়েও সচেতন কোয়েল। এ প্রসঙ্গে বাবা রঞ্জিত মল্লিকের পুরোনো কথা—‘জলের মধ্যে নামলেই সাঁতার শেখা যায়’—স্মরণ করেন তিনি। পরিবারের আশীর্বাদ ও দর্শকদের ভালোবাসা নিয়ে নতুন পথচলায় সফল হওয়ার আশাবাদ জানিয়েছেন অভিনেত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৪ দিনের জন্য বন্ধ থাকছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের আনন্দই ছিল আলাদা: কোয়েল মল্লিক

আপডেটের সময়: ০৩:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ছোটপর্দার ধারাবাহিক ‘ডিয়ার নাইন্টিজ’-এর মাধ্যমে ফিকশনে অভিষেক হচ্ছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। এতে ‘অপরাজিতা’ নামে এক লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। নব্বইয়ের দশকের শৈশব, হাতে লেখা চিঠি, ল্যান্ডফোন আর ছাদে আচার চুরির স্মৃতিতে ফিরে গেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ল্যান্ডফোনে লুকিয়ে কথা বলা আর প্রেমের আনন্দ যে আলাদা ছিল, সে কথাও জানিয়েছেন তিনি।

কোয়েলের জীবনের মজার অভিজ্ঞতার মধ্যে রয়েছে এক শিক্ষককে ঘিরে ঘটনা। গার্লস স্কুলে পড়ার সময় এক শিক্ষক পড়ানোর ফাঁকে তাঁর সঙ্গে বিশেষ কথা বলার ইঙ্গিত দিয়েছিলেন। প্রথমে কোয়েল ভেবেছিলেন, হয়তো চাকরি পাওয়ার কোনো খবর জানাবেন শিক্ষক। কিন্তু ক্লাস শেষে তিনি পান প্রেমের প্রস্তাব। এতে লজ্জায় লাল হয়ে যান কোয়েল। এরপর ওই শিক্ষক আর ক্লাসে আসেননি।

আরও পড়ুনঃ  ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

ভবানীপুরের একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা কোয়েলের কাছে দুর্গাপূজার পাঁচ দিন মানেই আত্মীয়স্বজনের মিলনমেলা। এ সময় বাবা রঞ্জিত মল্লিকের ভাসান নাচ এবং ছেলে কবীরের সঙ্গে তাঁর খুনসুটি উৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।

আরও পড়ুনঃ  মা হওয়ার তারিখ গোপন রাখলেন মৌসুমী হামিদ, নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ

স্বামী নিসপাল সিং রানের সঙ্গে কোয়েলের সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের বন্ধুত্ব। অভিনয়জগতে নতুন থাকার সময় থেকেই তাঁরা একে অপরের বেড়ে ওঠার সাক্ষী। কোয়েলের মতে, প্রথম দেখাতেই প্রেমে তিনি বিশ্বাসী নন। বরং একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়েই সম্পর্কের গভীরতা তৈরি হয়। তাঁরা দুজন আলাদা ব্যক্তিত্বের মানুষ হলেও মূল্যবোধ ও দায়িত্ববোধের জায়গায় তাঁদের মিল রয়েছে।

কোয়েলের বাবা অভিনেতা এবং নিসপালের বাবা প্রযোজক হওয়ায় দুজনই দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি। কোয়েলের ভাষায়, তাঁরা খুব বেশি রোমান্টিক না হলেও একে অপরের খোঁজখবর নেওয়া, যত্ন করা এবং কাউকে আঘাত না করার মতো ছোট ছোট বিষয়েই ভালোবাসার প্রকাশ ঘটে। এই মূল্যবোধই তাঁরা সন্তান কবীর ও কাব্যকে শেখান।

আরও পড়ুনঃ  গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা