ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি মন্ত্রীদের সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই ও স্টাডি করার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ সংক্রান্ত আলোচনার সময় এ প্রসঙ্গ ওঠে। অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর আগের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, মন্ত্রী সংসদে জানিয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। তবে নির্ধারিত সময় পার হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।

আরও পড়ুনঃ  জরুরি চাহিদা মেটাতে ৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

জবাবে মন্ত্রী জানান, গ্যাসের সীমাবদ্ধতার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে সরবরাহ করতে হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

এ সময় স্পিকার মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন যে, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি বলেন, প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় যাচাই-বাছাই করে তবেই তা ঘোষণা করা উচিত।

আরও পড়ুনঃ  বক্স অফিসে দারুণ সাড়া ‘আওয়ারাপন ২’-এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

স্পিকারের এই মন্তব্য সংসদে দায়িত্বশীল প্রতিশ্রুতি প্রদানের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

আপডেটের সময়: ০৭:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি মন্ত্রীদের সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই ও স্টাডি করার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  রাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে অটোরিকশা-ইবাইক চার্জে: জ্বালানিমন্ত্রী

রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ সংক্রান্ত আলোচনার সময় এ প্রসঙ্গ ওঠে। অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর আগের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, মন্ত্রী সংসদে জানিয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। তবে নির্ধারিত সময় পার হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।

আরও পড়ুনঃ  শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

জবাবে মন্ত্রী জানান, গ্যাসের সীমাবদ্ধতার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে সরবরাহ করতে হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

এ সময় স্পিকার মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন যে, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি বলেন, প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় যাচাই-বাছাই করে তবেই তা ঘোষণা করা উচিত।

আরও পড়ুনঃ  কুয়াকাটার জেলেদের জালে বিরল বক্স ক্রাব, অবাক স্থানীয়রা