ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিব কমিটির সব সদস্য স্বাক্ষর করেছেন। নতুন এই বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত নতুন পে-স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব
নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে—
প্রথম বছরে: মূল বেতন কার্যকর হতে পারে।
দ্বিতীয় বছরে: বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান’ উপশিরোনামে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
বাজেটে বড় বরাদ্দ
ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি জানান, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। দীর্ঘ সময়ের মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বেতনকাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হতে পারে?
নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।
কমিশনের প্রস্তাব অনুযায়ী—
সর্বনিম্ন মূল বেতন:
৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা
সর্বোচ্চ মূল বেতন:
৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা
তবে চূড়ান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই কার্যকর হবে।
কীভাবে শুরু হয়েছিল প্রক্রিয়া?
অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়।
এরপর নতুন বেতনকাঠামো চূড়ান্ত করতে ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ও সচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
চূড়ান্ত প্রতিবেদনে কমিটির সব সদস্য স্বাক্ষর করায় এখন নতুন পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুনঃ  অব্যবহৃত জলাশয় লিজ পাবেন তরুণরা, নতুন উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ খুঁজতে পারে ভারতীয় ব্যবসায়ীরা

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

আপডেটের সময়: ০৫:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিব কমিটির সব সদস্য স্বাক্ষর করেছেন। নতুন এই বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত নতুন পে-স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব
নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে—
প্রথম বছরে: মূল বেতন কার্যকর হতে পারে।
দ্বিতীয় বছরে: বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান’ উপশিরোনামে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
বাজেটে বড় বরাদ্দ
ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি জানান, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। দীর্ঘ সময়ের মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বেতনকাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হতে পারে?
নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।
কমিশনের প্রস্তাব অনুযায়ী—
সর্বনিম্ন মূল বেতন:
৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা
সর্বোচ্চ মূল বেতন:
৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা
তবে চূড়ান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই কার্যকর হবে।
কীভাবে শুরু হয়েছিল প্রক্রিয়া?
অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়।
এরপর নতুন বেতনকাঠামো চূড়ান্ত করতে ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক ও সচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
চূড়ান্ত প্রতিবেদনে কমিটির সব সদস্য স্বাক্ষর করায় এখন নতুন পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুনঃ  হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল ‘মজার ছলে’: মার্কিন সংবাদমাধ্যম