ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ধসে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বিকট শব্দে হঠাৎ ছাদের প্লাস্টার ভেঙে পড়লে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), সুজপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম তুলনামূলক বেশি আঘাত পেয়েছেন। ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যরা সামান্য আহত হওয়ায় তাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়নি।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভিড় ছিল। প্লাস্টার ধসে পড়ার পর আতঙ্কিত হয়ে রোগী ও স্বজনরা ছোটাছুটি শুরু করেন। কিছু সময়ের জন্য জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ থাকলেও পরে আবার স্বাভাবিকভাবে চিকিৎসাসেবা চালু করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রহিমা বেগম বলেন, তিনি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। রোগীর বেডে শোয়ার কিছুক্ষণ পরই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। তিনি আহত না হলেও কয়েকজনকে আহত হতে দেখেছেন।

আরও পড়ুনঃ  টেকনাফে মানবপাচারকারীদের গোলাগুলি: সৈনিক তিতাস শেখের বীরত্বপূর্ণ আত্মত্যাগ”

ঘটনার সময় জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শামীমা আক্তার সুইটি জানান, কক্ষটি রোগী ও স্বজনদের ভিড়ে পূর্ণ ছিল। হঠাৎ ছাদের প্লাস্টার ধসে পড়ায় অন্তত পাঁচজন আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম। তিনি বলেন, ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করা জরুরি।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে অনেক রোগী ও স্বজন উপস্থিত থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা বর্তমানে স্বাভাবিকভাবে চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫

আপডেটের সময়: ০৫:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ধসে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে বিকট শব্দে হঠাৎ ছাদের প্লাস্টার ভেঙে পড়লে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), সুজপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম তুলনামূলক বেশি আঘাত পেয়েছেন। ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যরা সামান্য আহত হওয়ায় তাদের বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়নি।

আরও পড়ুনঃ  ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভিড় ছিল। প্লাস্টার ধসে পড়ার পর আতঙ্কিত হয়ে রোগী ও স্বজনরা ছোটাছুটি শুরু করেন। কিছু সময়ের জন্য জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ থাকলেও পরে আবার স্বাভাবিকভাবে চিকিৎসাসেবা চালু করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রহিমা বেগম বলেন, তিনি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। রোগীর বেডে শোয়ার কিছুক্ষণ পরই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। তিনি আহত না হলেও কয়েকজনকে আহত হতে দেখেছেন।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”