কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় চার দিন পর মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটোকার্ডসহ দেওয়া এক পোস্টে সোহেল তাজ বলেন, স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর জানা গেছে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।
তবে ঘটনার কারণ যা-ই হোক, ভাঙচুরের নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।
একই সঙ্গে সালমান মুক্তাদিরের প্রতি বিএনপির বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানান সোহেল তাজ।

তিনি বলেন, তার মতে, সালমান মুক্তাদিরের উচিত বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে করা ‘ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ’ প্রত্যাহার করে নেওয়া।
প্রতিবেদকের নাম 



















