ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৪২ জন হামে আক্রান্ত, মোট সংখ্যা ৬০০ ছাড়াল

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের বড় অংশই শিশু হলেও কিছু বয়স্ক ব্যক্তিও সংক্রমিত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় ৫৮ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩২ জন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ মার্চ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে, যা ২০ মে পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পিরোজপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, জেলার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, জ্বর, সর্দি-কাশি ও শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুনঃ  ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক

বর্তমানে জেলার হাসপাতালগুলোতে বিভিন্ন পর্যায়ে রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক স্বাস্থ্যকেন্দ্র অন্তর্ভুক্ত।

বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ এবং দ্রুত রোগ শনাক্তকরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৪২ জন হামে আক্রান্ত, মোট সংখ্যা ৬০০ ছাড়াল

আপডেটের সময়: ০২:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সিরাজগঞ্জ জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের বড় অংশই শিশু হলেও কিছু বয়স্ক ব্যক্তিও সংক্রমিত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় ৫৮ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩২ জন।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ মার্চ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে, যা ২০ মে পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতি ও ওভারটেকিং, সাড়ে চার বছরে ১৫২ প্রাণহানি

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, জেলার বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, জ্বর, সর্দি-কাশি ও শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুনঃ  দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সভায় নাহিদ ইসলামের বক্তব্য