ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ভারতীয় বিজেপি সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ভারতীয় মুসলমানকে জড়ো করেছে।

শনিবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

তিনি বলেন, “আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। সীমান্ত নিরাপত্তা নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।”

এ সময় তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে কোনো আপস করা হবে না।

এর আগে ওই অনুষ্ঠানে বেলা তিনটার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সভামঞ্চে হামলা চালায় এবং প্যান্ডেল ভাঙচুর করে। এতে অন্তত ১০ জন আহত হন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের সহযোদ্ধারা আহত হবে, আর আমরা চুপ করে থাকব—এটা সম্ভব নয়। প্রয়োজনে রক্তের বিনিময়ে হলেও আমরা সংস্কার বাস্তবায়ন করব।”

তিনি আরও অভিযোগ করেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বারবার হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে মন্তব্য করে তিনি বলেন, সীমান্ত হত্যা ও অনুপ্রবেশ রোধে সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেটের সময়: ০৬:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ভারতীয় বিজেপি সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ভারতীয় মুসলমানকে জড়ো করেছে।

শনিবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

তিনি বলেন, “আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। সীমান্ত নিরাপত্তা নিয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।”

এ সময় তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে কোনো আপস করা হবে না।

এর আগে ওই অনুষ্ঠানে বেলা তিনটার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সভামঞ্চে হামলা চালায় এবং প্যান্ডেল ভাঙচুর করে। এতে অন্তত ১০ জন আহত হন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের সহযোদ্ধারা আহত হবে, আর আমরা চুপ করে থাকব—এটা সম্ভব নয়। প্রয়োজনে রক্তের বিনিময়ে হলেও আমরা সংস্কার বাস্তবায়ন করব।”

তিনি আরও অভিযোগ করেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বারবার হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত