ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মেয়ে তানি দীপাবলি নেওয়াজের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্যারোল মঞ্জুর করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোল কার্যকর থাকবে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বদলাচ্ছে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের

চার দিনের প্যারোল চেয়ে আবেদন

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন দীপাবলি।

দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন জমা দেন।

আরও পড়ুনঃ  র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে হচ্ছে এসআরবি

আবেদন পর্যালোচনার পর প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

স্বামীর জানাজা ও দাফনে অংশ নেবেন

পারিবারিক সূত্রে জানা যায়, প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় যাবেন। সেখানে তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  দীর্ঘ অপেক্ষার পর অবসরসুবিধার টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

দীর্ঘদিন অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ

দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি মারা যান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

আপডেটের সময়: ০৪:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মেয়ে তানি দীপাবলি নেওয়াজের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্যারোল মঞ্জুর করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীপু মনির প্যারোল কার্যকর থাকবে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  এনসিটি-সিসিটি ইজারা ঠেকাতে ৩১ আগস্ট বিক্ষোভের ঘোষণা

চার দিনের প্যারোল চেয়ে আবেদন

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মরদেহ ঢাকায় রেখে বুধবার সকাল থেকেই মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন দীপাবলি।

দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন জমা দেন।

আরও পড়ুনঃ  ইবির হলে রুমমেটদের গোপন ছবি-ভিডিও পাঠানোর অভিযোগ, ছাত্রীকে স্থায়ী বহিষ্কার