ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাঁটুপানি সড়কে ক্ষোভ, কচুগাছ লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ ঝালকাঠিবাসীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৬৫ সময় দেখুন

ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় সড়কে কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ জুলাই) বিকেলে প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। এতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। শুধু তাই নয়, জলাবদ্ধতার কারণে আশপাশের বসতবাড়িতেও পানি ঢুকে পড়ে।

আরও পড়ুনঃ  বকেয়া বেতন নিয়ে অসন্তোষ, কুমিল্লায় এক মাসের জন্য ডেনিম কারখানা বন্ধ

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার।

তারা জানান, সর্বশেষ ২০১২ সালে সড়কটির সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছরেও আর কোনো সংস্কার হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী বলেন, ড্রেনেজ ব্যবস্থাসহ সড়ক সংস্কার প্রকল্পের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে প্রকল্পের অর্থ ছাড় না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি। দ্রুত কাজ শুরু করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

হাঁটুপানি সড়কে ক্ষোভ, কচুগাছ লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ ঝালকাঠিবাসীর

আপডেটের সময়: ১১:১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান না হওয়ায় সড়কে কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ জুলাই) বিকেলে প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। এতে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। শুধু তাই নয়, জলাবদ্ধতার কারণে আশপাশের বসতবাড়িতেও পানি ঢুকে পড়ে।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার।

তারা জানান, সর্বশেষ ২০১২ সালে সড়কটির সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছরেও আর কোনো সংস্কার হয়নি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

আরও পড়ুনঃ  বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশের ৩ জন