ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

উয়েফা নেশনস লিগে আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না স্পেনের তরুণ ফরোয়ার্ড ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। ডান হাঁটুর চোটের কারণে তাঁকে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে সোমবার জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

রোববার লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান ইয়ামাল। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড চোট নিয়েও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে রোববারের ম্যাচের আগে জাতীয় দলে যোগ দেওয়ার লক্ষ্যে আগামী কয়েক দিন বার্সেলোনায় চিকিৎসা নেবেন ইয়ামাল।

চেকিয়া সফরে যাচ্ছেন না রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালও। ফ্লু থেকে সেরে ওঠার পর তিনিও ইয়ামালের মতো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন বলে জানিয়েছে ফেডারেশন।

আরও পড়ুনঃ  জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন: আওয়ামী লীগের নাশকতায় কেন কোনো পদক্ষেপ নেই?

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলা ২০টি ম্যাচের সব কটিতেই শুরুর একাদশে ছিলেন ইয়ামাল। এ সময়ে তাঁর গোল ১৭টি এবং অ্যাসিস্ট ১৩টি। টানা খেলার চাপ বিবেচনায় তাঁর মাঠে থাকার সময় নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় এসেছে।

গত মৌসুমে ইয়ামাল বারবার কুঁচকির চোটে পড়ায় স্পেনের জাতীয় দল ও বার্সেলোনার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। গত সেপ্টেম্বরে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের বিরুদ্ধে ইয়ামালের যথাযথ যত্ন না নেওয়ার অভিযোগ তোলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

এ পর্যন্ত স্পেনের হয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন ইয়ামাল। গত জুলাইয়ে বিশ্বকাপ জেতে তাঁর দল। চলতি নেশনস লিগে স্পেন প্রথম চারটি ম্যাচেই জয় পেয়েছে। চেকিয়ার বিপক্ষে জয় এবং ইংল্যান্ডের সঙ্গে ড্র করতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। গ্রুপের শীর্ষ দুটি দল আগামী মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার

হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল

আপডেটের সময়: ০৮:০০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

উয়েফা নেশনস লিগে আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না স্পেনের তরুণ ফরোয়ার্ড ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। ডান হাঁটুর চোটের কারণে তাঁকে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে সোমবার জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

রোববার লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান ইয়ামাল। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড চোট নিয়েও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

আরও পড়ুনঃ  পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান

স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে রোববারের ম্যাচের আগে জাতীয় দলে যোগ দেওয়ার লক্ষ্যে আগামী কয়েক দিন বার্সেলোনায় চিকিৎসা নেবেন ইয়ামাল।

চেকিয়া সফরে যাচ্ছেন না রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালও। ফ্লু থেকে সেরে ওঠার পর তিনিও ইয়ামালের মতো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন বলে জানিয়েছে ফেডারেশন।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২