ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার কুবির লাইব্রেরিতে আসন নিয়ে বিরোধ, পরে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৭ পয়সা ভাড়া বাড়লেও রাজধানীর বাসে নেওয়া হচ্ছে ৫–১০ টাকা বেশি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকার গণপরিবহনের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ালেও রাজধানীর বিভিন্ন রুটে এর চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও ৩০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০ টাকা, আবার কোনো কোনো রুটে যাত্রীভেদে একই দূরত্বের জন্য ৫ থেকে ১০ টাকা বেশি দাবি করা হচ্ছে।

সরকার নতুন ভাড়ার তালিকা প্রকাশ করলেও রাজধানীর অধিকাংশ বাসে তা এখনো টাঙানো হয়নি। কোনো কোনো বাসে পুরোনো তালিকা ঝুলতে দেখা গেছে। ফলে প্রকৃত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালক ও হেলপারদের বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে।

গুলিস্তান, পল্টন, রামপুরা, বাড্ডা, শাহবাগ, কারওয়ান বাজার ও গাবতলী এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাসে নতুন ভাড়ার চার্ট নেই। আবার কিছু বাসে চার্ট থাকলেও সেটি পুরোনো। এর মধ্যেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এলাকায় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। অর্থাৎ ভাড়া বেড়েছে ১৭ পয়সা বা ৬ দশমিক ৭২ শতাংশ।

আরও পড়ুনঃ  গাজায় সংঘাতকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের কঠোর বার্তা কাতারের আমিরের

তবে গাবতলী থেকে গুলিস্তানগামী বসুমতি পরিবহনের যাত্রী শাহাদত উল্লাহ জানান, আগে এ পথে ৩০ টাকা ভাড়া দিলেও এখন তার কাছ থেকে ৪০ টাকা নেওয়া হয়েছে। তার অভিযোগ, কম দূরত্বের পথেও কোথাও কোথাও ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

বনশ্রী থেকে আছিম পরিবহনের একটি বাসে নতুন তো নয়, পুরোনো ভাড়ার তালিকাও পাওয়া যায়নি। বাসটির চালকের সহকারী ইলিয়াস আলী বলেন, মালিকপক্ষ এখনো নতুন চার্ট দেয়নি। তাই আগের ভাড়াই নেওয়া হচ্ছে।

শাহবাগে সাভার পরিবহনের একটি বাসে হেলপার দূরত্ব অনুযায়ী আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দাবি করেন। বাসটির চালক মো. জয়নাল বলেন, ডিজেলের দাম বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় বেড়েছে। নতুন ভাড়ার তালিকা মালিকপক্ষ থেকে দেওয়া হবে।

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট যাত্রীবাহী পরিবহনের রুট পারমিট স্থায়ীভাবে বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু সরেজমিনে দেখা গেছে, অনেক বাসে নতুন তালিকা প্রদর্শন করা হয়নি এবং কোথাও কোথাও তালিকা থাকলেও তা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ  রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির

যাত্রীদের অভিযোগ, বাসে ভাড়ার তালিকা না থাকায় প্রকৃত ভাড়া জানা কঠিন হয়ে পড়েছে। একই রুটে একেক বাসে এমনকি একই বাসে যাত্রীভেদেও ভিন্ন ভাড়া নেওয়ার ঘটনা ঘটছে।

সাইনবোর্ড থেকে আসা লাব্বাইক পরিবহনের একটি বাসে চালকের আসনের ওপরে পুরোনো ভাড়ার তালিকা ঝুলতে দেখা যায়। ওই বাসের যাত্রী দীপেন ঘোষ জানান, সকালে গাবতলী থেকে একই পথে ৩০ টাকা ভাড়া দিয়ে এলেও ফেরার সময় তার কাছ থেকে ৪০ টাকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাসে ভাড়ার তালিকা না থাকায় যাত্রীদের পাশাপাশি চালক ও ভাড়া আদায়কারীদেরও প্রকৃত ভাড়া জানতে সমস্যা হচ্ছে। তার দাবি, সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বাস্তবে বেশি টাকা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দ্রুত বাস মালিকদের কাছে নতুন ভাড়ার তালিকা পৌঁছে দিয়ে প্রতিটি বাসে তা প্রদর্শন নিশ্চিত করা প্রয়োজন। নতুন তালিকা না টাঙানোর বিষয়ে বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, গণপরিবহনে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক। আইনের ৩৪ ধারায় এ বিধান রয়েছে। তা না মানলে অনধিক এক মাসের কারাদণ্ড, অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। চালকের ক্ষেত্রে অতিরিক্তভাবে এক দোষসূচক পয়েন্ট কাটার বিধানও রয়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫, পেট্রোল ১৪০ থেকে ১৬০ এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন মালিকদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাসে নতুন ভাড়ার তালিকা প্রদর্শন না করায় নির্ধারিত ভাড়া বাস্তবে আদায় হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির

১৭ পয়সা ভাড়া বাড়লেও রাজধানীর বাসে নেওয়া হচ্ছে ৫–১০ টাকা বেশি

আপডেটের সময়: ০৬:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ার পর সরকার গণপরিবহনের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ালেও রাজধানীর বিভিন্ন রুটে এর চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও ৩০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৪০ টাকা, আবার কোনো কোনো রুটে যাত্রীভেদে একই দূরত্বের জন্য ৫ থেকে ১০ টাকা বেশি দাবি করা হচ্ছে।

সরকার নতুন ভাড়ার তালিকা প্রকাশ করলেও রাজধানীর অধিকাংশ বাসে তা এখনো টাঙানো হয়নি। কোনো কোনো বাসে পুরোনো তালিকা ঝুলতে দেখা গেছে। ফলে প্রকৃত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালক ও হেলপারদের বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে।

গুলিস্তান, পল্টন, রামপুরা, বাড্ডা, শাহবাগ, কারওয়ান বাজার ও গাবতলী এলাকায় ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাসে নতুন ভাড়ার চার্ট নেই। আবার কিছু বাসে চার্ট থাকলেও সেটি পুরোনো। এর মধ্যেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এলাকায় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। অর্থাৎ ভাড়া বেড়েছে ১৭ পয়সা বা ৬ দশমিক ৭২ শতাংশ।

আরও পড়ুনঃ  বিনিয়োগ টানতে প্রবাসীদের আহ্বান, ‘ব্রেইন ড্রেইন নয়, চাই রিভার্স ড্রেইন’

তবে গাবতলী থেকে গুলিস্তানগামী বসুমতি পরিবহনের যাত্রী শাহাদত উল্লাহ জানান, আগে এ পথে ৩০ টাকা ভাড়া দিলেও এখন তার কাছ থেকে ৪০ টাকা নেওয়া হয়েছে। তার অভিযোগ, কম দূরত্বের পথেও কোথাও কোথাও ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

বনশ্রী থেকে আছিম পরিবহনের একটি বাসে নতুন তো নয়, পুরোনো ভাড়ার তালিকাও পাওয়া যায়নি। বাসটির চালকের সহকারী ইলিয়াস আলী বলেন, মালিকপক্ষ এখনো নতুন চার্ট দেয়নি। তাই আগের ভাড়াই নেওয়া হচ্ছে।

শাহবাগে সাভার পরিবহনের একটি বাসে হেলপার দূরত্ব অনুযায়ী আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দাবি করেন। বাসটির চালক মো. জয়নাল বলেন, ডিজেলের দাম বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় বেড়েছে। নতুন ভাড়ার তালিকা মালিকপক্ষ থেকে দেওয়া হবে।

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট যাত্রীবাহী পরিবহনের রুট পারমিট স্থায়ীভাবে বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু সরেজমিনে দেখা গেছে, অনেক বাসে নতুন তালিকা প্রদর্শন করা হয়নি এবং কোথাও কোথাও তালিকা থাকলেও তা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

যাত্রীদের অভিযোগ, বাসে ভাড়ার তালিকা না থাকায় প্রকৃত ভাড়া জানা কঠিন হয়ে পড়েছে। একই রুটে একেক বাসে এমনকি একই বাসে যাত্রীভেদেও ভিন্ন ভাড়া নেওয়ার ঘটনা ঘটছে।

সাইনবোর্ড থেকে আসা লাব্বাইক পরিবহনের একটি বাসে চালকের আসনের ওপরে পুরোনো ভাড়ার তালিকা ঝুলতে দেখা যায়। ওই বাসের যাত্রী দীপেন ঘোষ জানান, সকালে গাবতলী থেকে একই পথে ৩০ টাকা ভাড়া দিয়ে এলেও ফেরার সময় তার কাছ থেকে ৪০ টাকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাসে ভাড়ার তালিকা না থাকায় যাত্রীদের পাশাপাশি চালক ও ভাড়া আদায়কারীদেরও প্রকৃত ভাড়া জানতে সমস্যা হচ্ছে। তার দাবি, সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বাস্তবে বেশি টাকা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দ্রুত বাস মালিকদের কাছে নতুন ভাড়ার তালিকা পৌঁছে দিয়ে প্রতিটি বাসে তা প্রদর্শন নিশ্চিত করা প্রয়োজন। নতুন তালিকা না টাঙানোর বিষয়ে বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মেরী স্টোপস বাংলাদেশে ক্লিনিক ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত