ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ টানা সাত দফা কমল স্বর্ণের দাম, ভরিতে এখন ২ লাখ ১২ হাজার ১১০ টাকা বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ‘হাত ধোয়া’ বাবলু গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ গোপালগঞ্জে সহিংসতা: পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দরের পণ্য পরিবহন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‌্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ নানা অরাজকতা সৃষ্টির সুযোগ পেয়েছে। জনগণের স্বার্থেই জামায়াত এসব কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। জামায়াত দেশপ্রেমিক এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়।

আরও পড়ুনঃ  আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই; দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

জামায়াতের ঘোষিত কর্মসূচি

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর শনিবার দুপুর ১টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত।

২৫ নভেম্বর ঢাকার বাইরে দেশের ১১টি মহানগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর সব উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে দলটি। ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট এবং ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও তত্ত্বাবধায়ক সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন করবে জামায়াত।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।

১৯ ডিসেম্বর শরিফ ওসমান বিন হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে এবং ২১ ডিসেম্বর প্রকৌশলী সমাজের উদ্যোগে আলোচনা সভা হবে।

এ ছাড়া ২৩ ডিসেম্বর জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত বীর ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে’, ফেসবুক পোস্টে লিখলেন প্রভা

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা

আপডেটের সময়: ০৫:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‌্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ নানা অরাজকতা সৃষ্টির সুযোগ পেয়েছে। জনগণের স্বার্থেই জামায়াত এসব কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। জামায়াত দেশপ্রেমিক এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়।

আরও পড়ুনঃ  প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি