ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮ দোকান ও ৫ বসতঘর যেসব আমলে রিজিকে বরকত ও প্রাচুর্য আসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু আজ নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার মা এডেনের দিকে অগ্রসর হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন ও দুর্গ নির্মাণ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে পাল্টা খোঁচা অপু বিশ্বাসের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্যে আলোচনায় এসেছেন। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের পর পরীমনির কটাক্ষ এবং এবার অপুর পাল্টা জবাব ঘিরে বিনোদন অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের বক্তব্যের জবাবে পরীমনি ব্যঙ্গাত্মক ভাষায় তাকে কটাক্ষ করেন। এক পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দেন তিনি। পাশাপাশি অভিনেত্রীকে নিয়ে আরও নানা মন্তব্য করেন পরীমনি।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

এর আগে কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেছিলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এ মন্তব্যকে কেন্দ্র করেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।

অপুর বক্তব্যের জবাবে পরীমনি এক পোস্টে লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

আরও পড়ুনঃ  একই পর্দায় দুই বাংলার দুই তারকা, নতুন চমক নিয়ে আসছেন জয়া-শ্রাবন্তী

তিনি আরও লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

পরীমনির মন্তব্যের পাল্টা জবাব দিতে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ সময় তিনি বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’, পরীমনিকে পাল্টা খোঁচা অপু বিশ্বাসের

আপডেটের সময়: ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬