ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে আগুনের খবর, ধোঁয়া নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পদ্মা-তিস্তায় ব্যারাজ, ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের ঘোষণা প্রধানমন্ত্রীর রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের ১৯১ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত কেনিয়ার ধর্মগুরু পল ম্যাকেঞ্জি ব্যাটিং বিপর্যয় সামলে বাভুমার রেকর্ড সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার লড়াকু প্রত্যাবর্তন সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

দেশের ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে এলাকার বৃষ্টির পূর্বাভাস জানার পাশাপাশি কৃষি উপকরণ, ফসলের বিমা ও ব্যাংকঋণ পাওয়ার সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের আবদার শুনতে বাস থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ও দিলেন উপহার

তারেক রহমান বলেন, কৃষক কার্ড চালুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা প্রস্তুত হলে ধাপে ধাপে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করেন—এমন কৃষকদের অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের চেষ্টা করবে সরকার। এর মাধ্যমে কৃষকদের আর্থিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ডের মাধ্যমে জমির ফসলের বিমা করার সুযোগ থাকবে। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়াও সহজ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকে(মিশুক অটো) ৫ যাত্রী নিহত

তারেক রহমান বলেন, কৃষকেরা কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারবেন পরদিন তাঁদের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না। এই তথ্য কাজে লাগিয়ে তাঁরা বীজ বপন কিংবা জমিতে সার প্রয়োগের মতো কৃষিকাজের সিদ্ধান্ত নিতে পারবেন।

কৃষক কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা

৪০ লাখ কৃষক পাবেন কার্ড, মিলবে বৃষ্টির পূর্বাভাস জানার সুবিধা

আপডেটের সময়: ০৮:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দেশের ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে এলাকার বৃষ্টির পূর্বাভাস জানার পাশাপাশি কৃষি উপকরণ, ফসলের বিমা ও ব্যাংকঋণ পাওয়ার সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  পিরোজপুরে ট্রলারডুবি: প্রাণ গেল শিশুর, নিখোঁজ মাকে উদ্ধারে অভিযান অব্যাহত

তারেক রহমান বলেন, কৃষক কার্ড চালুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা প্রস্তুত হলে ধাপে ধাপে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করেন—এমন কৃষকদের অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের চেষ্টা করবে সরকার। এর মাধ্যমে কৃষকদের আর্থিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে উত্তেজনা, গ্রেপ্তার প্রায় ১ হাজার ৮০০

প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ডের মাধ্যমে জমির ফসলের বিমা করার সুযোগ থাকবে। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়াও সহজ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়ে উঠবে যৌথ বিশ্ববিদ্যালয়