ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে এবার শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশ নেবে। ছেলে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও মেয়েদের জন্য এটি ঐচ্ছিক রাখা হয়েছে। তিনি জানান, সরকার এ আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় অনুপ্রেরণা প্রদান করবে।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য

তিনি বলেন, অতীতে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় ২২ লাখ এবং মাধ্যমিক পর্যায়ে ১১ লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তবে এত বড় আয়োজনের তুলনায় প্রচার-প্রচারণা ও ব্র্যান্ডিংয়ে কিছু সীমাবদ্ধতা ছিল। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে জাতীয় পর্যায়ে টুর্নামেন্টকে আরও ব্যাপকভাবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, এবারের অন্যতম প্রধান লক্ষ্য হলো শক্তিশালী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা, যাতে দেশের প্রতিটি গণমাধ্যমে টুর্নামেন্টটি যথাযথ গুরুত্ব পায় এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি পায়।

তিনি আরও জানান, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, সমন্বয় ও প্রচারণার জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। ফলে পরিকল্পনা ও বাস্তবায়নে আগের তুলনায় আরও কার্যকর সমন্বয় নিশ্চিত হবে।

মাহদী আমিন বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’কে একটি জাতীয় উৎসবে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বকাপের আদলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, টিম সং এবং নানা সৃজনশীল আয়োজন থাকবে।

আরও পড়ুনঃ  ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল—উভয় পর্বেই প্রধানমন্ত্রীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ঢাকার বাইরে থেকে টুর্নামেন্টের যাত্রা শুরু করার চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা সমানভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।

মাহদী আমিন বলেন, টুর্নামেন্টের নাম ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ স্বয়ং প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন। এটি কেবল একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বয়ে আগামী প্রজন্মের জন্য একটি অনন্য জাতীয় উদ্যোগ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের উৎসাহিত করবেন এবং টুর্নামেন্টের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

আরও পড়ুনঃ  এলএনজি সরবরাহ কমে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক ও শিল্পখাত

মুখপাত্র জানান, আয়োজন সফল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

তিনি বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বিত উদ্যোগের মাধ্যমে **‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’**কে এমন একটি মানসম্পন্ন জাতীয় আয়োজনে রূপ দেওয়া হবে, যা ভবিষ্যতের বিভিন্ন জাতীয় কর্মসূচির জন্যও একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

আপডেটের সময়: ০৪:৫৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে এবার শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশ নেবে। ছেলে শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও মেয়েদের জন্য এটি ঐচ্ছিক রাখা হয়েছে। তিনি জানান, সরকার এ আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় অনুপ্রেরণা প্রদান করবে।

আরও পড়ুনঃ  জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তিনি বলেন, অতীতে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় ২২ লাখ এবং মাধ্যমিক পর্যায়ে ১১ লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তবে এত বড় আয়োজনের তুলনায় প্রচার-প্রচারণা ও ব্র্যান্ডিংয়ে কিছু সীমাবদ্ধতা ছিল। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে জাতীয় পর্যায়ে টুর্নামেন্টকে আরও ব্যাপকভাবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, এবারের অন্যতম প্রধান লক্ষ্য হলো শক্তিশালী প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা, যাতে দেশের প্রতিটি গণমাধ্যমে টুর্নামেন্টটি যথাযথ গুরুত্ব পায় এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি পায়।

তিনি আরও জানান, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, সমন্বয় ও প্রচারণার জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। ফলে পরিকল্পনা ও বাস্তবায়নে আগের তুলনায় আরও কার্যকর সমন্বয় নিশ্চিত হবে।

মাহদী আমিন বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’কে একটি জাতীয় উৎসবে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বকাপের আদলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, টিম সং এবং নানা সৃজনশীল আয়োজন থাকবে।

আরও পড়ুনঃ  রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭