ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ পোশাক খাত অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ তৎপর: শামা ওবায়েদ দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে নানা আয়োজন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ সময় দেখুন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভেনিয়ার সেই স্থানটিতে পৃথকভাবে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে হামলার প্রায় ৩ হাজার নিহতের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

স্মরণ অনুষ্ঠানগুলোতে বর্তমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্টরা অংশ নেন। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। সেখানে সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

নিহতদের স্মরণে নীরবতা, পাঠ করা হয় নাম

স্মরণ অনুষ্ঠানে ৯/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পাশাপাশি হামলায় প্রাণ হারানো প্রায় ৩ হাজার মানুষের নাম পাঠ করা হয়।

হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। ২৫ বছর পর আয়োজিত স্মরণ অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটন।

আরও পড়ুনঃ  অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

পেন্টাগনে ট্রাম্পের স্মরণসভায় অংশগ্রহণ

পেন্টাগনে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং ৯/১১ হামলার সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা কন্ডোলিৎসা রাইস।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প ২৫ বছর আগে নিহতদের নামে নেওয়া অঙ্গীকারের কথা স্মরণ করেন।

আরও পড়ুনঃ  পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার মা

তিনি বলেন, “আজ আমরা সেই পবিত্র শপথ নবায়ন করছি, যা আমরা ২৫ বছর আগে প্রথম তাদের নামে নিয়েছিলাম। আমরা কখনো ভুলব না। এ কারণেই আমরা আজও লড়াই করছি।”

বক্তব্যে ট্রাম্প আরও বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না।”

৯/১১ হামলার ২৫ বছর পূর্তির এই স্মরণ কর্মসূচির মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভয়াবহ সেই দিনের স্মৃতিও নতুন করে স্মরণ করল যুক্তরাষ্ট্র।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা

৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে নানা আয়োজন

আপডেটের সময়: ১০:০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভেনিয়ার সেই স্থানটিতে পৃথকভাবে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে হামলার প্রায় ৩ হাজার নিহতের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

স্মরণ অনুষ্ঠানগুলোতে বর্তমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্টরা অংশ নেন। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। সেখানে সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

নিহতদের স্মরণে নীরবতা, পাঠ করা হয় নাম

স্মরণ অনুষ্ঠানে ৯/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পাশাপাশি হামলায় প্রাণ হারানো প্রায় ৩ হাজার মানুষের নাম পাঠ করা হয়।

হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। ২৫ বছর পর আয়োজিত স্মরণ অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটন।

আরও পড়ুনঃ  পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার মা

পেন্টাগনে ট্রাম্পের স্মরণসভায় অংশগ্রহণ

পেন্টাগনে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং ৯/১১ হামলার সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা কন্ডোলিৎসা রাইস।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প ২৫ বছর আগে নিহতদের নামে নেওয়া অঙ্গীকারের কথা স্মরণ করেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি