ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৯৬৮ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ছাড়তে চায় জিপিএইচ ইস্পাত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪১ সময় দেখুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত বড় অঙ্কের নতুন মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রায় ৯৬৮ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে।

তবে এ উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ৭ পয়সা। একই সময়ে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রাইট শেয়ার ইস্যুর এই পরিকল্পনার কথা জানিয়েছে জিপিএইচ ইস্পাত।

একটি শেয়ারের বিপরীতে মিলবে দুটি রাইট শেয়ার

কোম্পানির তথ্য অনুযায়ী, বিদ্যমান প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যু করতে চায় পরিচালনা পর্ষদ। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

এই প্রস্তাব বাস্তবায়িত হলে জিপিএইচ ইস্পাতের হাতে নতুন করে প্রায় ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা মূলধন আসতে পারে।

তবে বড় অঙ্কের এই অর্থ সংগ্রহের প্রয়োজনীয়তা এবং অর্থের সম্ভাব্য ব্যবহার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ রয়েছে। কারণ, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

এর আগে রাইট শেয়ারের প্রস্তাব বাতিল করেছিল বিএসইসি

জিপিএইচ ইস্পাতের জন্য রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে কোম্পানিটির এমন একটি প্রস্তাব বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আরও পড়ুনঃ  অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

২০২৫ সালের ২৭ মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে বিএসইসি। সে সময় ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে প্রায় ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহের আবেদন করেছিল কোম্পানিটি।

তবে জমা দেওয়া নথিপত্র সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে ওই প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছিল কমিশন।

প্রেফারেন্স শেয়ারেও অনুমোদন মেলেনি

রাইট শেয়ারের প্রস্তাব বাতিলের মাত্র কয়েক সপ্তাহ পরই জিপিএইচ ইস্পাতের আরও একটি মূলধন সংগ্রহের উদ্যোগে আপত্তি জানায় বিএসইসি।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন

২০২৫ সালের ২২ জুন কোম্পানিটির ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবও বাতিল করে নিয়ন্ত্রক সংস্থাটি। ওই সময় ঋণ পরিশোধের জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছিল জিপিএইচ ইস্পাত।

এক বছরের মধ্যে একাধিকবার মূলধন সংগ্রহের উদ্যোগ

ফলে প্রায় এক বছরের ব্যবধানে জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে মূলধন সংগ্রহের একাধিক উদ্যোগ সামনে এলো। আগের দুটি প্রস্তাব বিএসইসির অনুমোদন না পেলেও এবার তার চেয়েও বড় অঙ্কের অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এখন প্রস্তাবিত ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকার রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ শেষ পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায় কি না, সেটিই হবে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

৯৬৮ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ছাড়তে চায় জিপিএইচ ইস্পাত

আপডেটের সময়: ১২:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত বড় অঙ্কের নতুন মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রায় ৯৬৮ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে।

তবে এ উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ৭ পয়সা। একই সময়ে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে রাইট শেয়ার ইস্যুর এই পরিকল্পনার কথা জানিয়েছে জিপিএইচ ইস্পাত।

একটি শেয়ারের বিপরীতে মিলবে দুটি রাইট শেয়ার

কোম্পানির তথ্য অনুযায়ী, বিদ্যমান প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ইস্যু করতে চায় পরিচালনা পর্ষদ। প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

এই প্রস্তাব বাস্তবায়িত হলে জিপিএইচ ইস্পাতের হাতে নতুন করে প্রায় ৯৬৭ কোটি ৭৭ লাখ টাকা মূলধন আসতে পারে।

তবে বড় অঙ্কের এই অর্থ সংগ্রহের প্রয়োজনীয়তা এবং অর্থের সম্ভাব্য ব্যবহার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ রয়েছে। কারণ, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

এর আগে রাইট শেয়ারের প্রস্তাব বাতিল করেছিল বিএসইসি

জিপিএইচ ইস্পাতের জন্য রাইট শেয়ার ইস্যুর উদ্যোগ অবশ্য নতুন নয়। এর আগে কোম্পানিটির এমন একটি প্রস্তাব বাতিল করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

২০২৫ সালের ২৭ মে জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করে বিএসইসি। সে সময় ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে প্রায় ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহের আবেদন করেছিল কোম্পানিটি।

তবে জমা দেওয়া নথিপত্র সন্তোষজনক না হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে ওই প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছিল কমিশন।

প্রেফারেন্স শেয়ারেও অনুমোদন মেলেনি

রাইট শেয়ারের প্রস্তাব বাতিলের মাত্র কয়েক সপ্তাহ পরই জিপিএইচ ইস্পাতের আরও একটি মূলধন সংগ্রহের উদ্যোগে আপত্তি জানায় বিএসইসি।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন