ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যামেলি কার্ডে রাজনীতির ঠাঁই নেই, সুবিধা পাচ্ছেন প্রকৃত হকদাররা: আমির খসরু পে স্কেলের খসড়া চূড়ান্ত সোমবার মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, প্রজ্ঞাপনের আগে জানা গেল সম্ভাব্য বেতন তালিকা সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫ ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬ এমপিও শিক্ষকদের বদলিতে ভুল তথ্য ঠিক করার সুযোগ, নতুন তারিখ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, শিবগঞ্জে গ্রেফতার ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৯ সময় দেখুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালক রুমনকে (২৩) হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর একটি আঁখক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এসব তথ্য জানান।

পাঁচ দিন পর মিলল মরদেহ

পুলিশ জানায়, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার বাসিন্দা রুমন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই

নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রথমে ওয়াসিম ও রফিকুল আলমকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে রুমনকে হত্যার তথ্য বেরিয়ে আসে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের অটোরিকশাটি উদ্ধার করা হয়।

৭০ হাজার টাকায় বিক্রি অটোরিকশা

তদন্তে পুলিশ জানতে পারে, হত্যার পর রুমনের অটোরিকশাটি উমর ফারুকের কাছে বিক্রি করা হয়। অটোরিকশাটির মূল্য ১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সেটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী, ‘এটা শাহবাগ-পল্টন না’

ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পুটিমারী বিলের একটি আঁখক্ষেত থেকে রুমনের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি বেশ ক্ষতবিক্ষত ও গলিত অবস্থায় ছিল। পরনের পোশাক, বেল্ট, স্যান্ডেল ও মোবাইল ফোন দেখে রুমনের স্ত্রী মরদেহটি শনাক্ত করেন।

জব্দ হয়েছে হাসুয়া ও অন্যান্য আলামত

গ্রেফতার তিনজন হলেন—ওয়াসিম, রফিকুল আলম ও উমর ফারুক।

আরও পড়ুনঃ  নওগাঁয় নদে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

তাদের কাছ থেকে রুমনের অটোরিকশা, হত্যায় ব্যবহৃত একটি হাসুয়া, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রুমনকে হত্যা করা হয়।

মামলা হয়েছে, চলছে তদন্ত

উদ্ধারের পর রুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যামেলি কার্ডে রাজনীতির ঠাঁই নেই, সুবিধা পাচ্ছেন প্রকৃত হকদাররা: আমির খসরু

অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, শিবগঞ্জে গ্রেফতার ৩

আপডেটের সময়: ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালক রুমনকে (২৩) হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর একটি আঁখক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এসব তথ্য জানান।

পাঁচ দিন পর মিলল মরদেহ

পুলিশ জানায়, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার বাসিন্দা রুমন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুনঃ  নওগাঁয় নদে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রথমে ওয়াসিম ও রফিকুল আলমকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে রুমনকে হত্যার তথ্য বেরিয়ে আসে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের অটোরিকশাটি উদ্ধার করা হয়।

৭০ হাজার টাকায় বিক্রি অটোরিকশা

তদন্তে পুলিশ জানতে পারে, হত্যার পর রুমনের অটোরিকশাটি উমর ফারুকের কাছে বিক্রি করা হয়। অটোরিকশাটির মূল্য ১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সেটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা নিয়ে কথা বলায় কটূক্তির অভিযোগ, ওয়াকআউটের পর নাহিদ