ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন উদ্যোগে দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিউল।
সোমবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজেই বিষয়টি জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প জানান, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি। ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়াকে অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও সিউল তাতে সাড়া দেয়নি।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিতে চান কি না। জবাবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ধন্যবাদ, না।’
ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার অবস্থান স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও ইরানের বিরুদ্ধে মার্কিন উদ্যোগে সরাসরি যুক্ত হওয়ার পথে হাঁটছে না সিউল।
সূত্র: মিডল ইস্ট আই
প্রতিবেদকের নাম 




















